সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ চার

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:২১ পিএম

নারায়ণগঞ্জে বহুতল ভবনের নিচতলায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ এক পরিবারের চার জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) ভোর চারটার দিকে জেলার সোনারগাঁও উপজেলার কাঁচপুরের পাঠাত্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- জরিনা বেগম, আলাউদ্দিন, শিফা আক্তার ও শিশু শিমলা। 

স্থানীয়রা জানান, পাঠাত্তা গ্রামের আজিম উদ্দিনের ছয় তলা ভবনের নিচতলায় একটি বাসায় ভাড়া নিয়ে বসবাস করেন আলাউদ্দিন। ভোরে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে ওই রুমে থাকা শিশু সহ চার জন দগ্ধ হন। পরে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। 

বার্ন ইন্সটিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, তাদের শরীর ৬০ থেকে ২০ পর্যন্ত পুড়ে গেছে। 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, তদন্তের পর আগুনের বিষয়ে বিস্তারিত বলা যাবে। 

একাত্তর/এসি
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ ইয়ার্ডে স্ক্র্যাপ এলএনজি জাহাজের ট্যাংক থেকে গ্যাস লিকেজের ঘটনায় বিষক্রিয়ায় এখন পর্যন্ত আটজন শ্রমিক নিহত হয়েছেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর