১২ ঘণ্টা পর কেরানীগঞ্জের আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৬ পিএম

ঢাকার কেরানীগঞ্জের জাবালে নূর মার্কেটে লাগা আগুন প্রায় ১২ ঘণ্টা পরে নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৫টা ৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। 

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের কর্মকর্তা শাহজাহান মিয়া। 

শাহজাহান মিয়া জানান, অগ্নিকাণ্ডের এ ঘটনায় এখন পর্যন্ত ৪৫ জনকে জাবালে নূর মার্কেট থেকে উদ্ধার করেছেন ফায়ারের কর্মীরা। তবে আগুন কীভাবে লেগেছে সেটা জানা যায়নি। ভোর সাড়ে পাঁচটা থেকে ফায়ার সার্ভিসের ২০ ইউনিট টানা কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্বাপণ হতে সময় লাগবে।

এর আগে ভোর ৫টায় জাবালে নূর মার্কেটে আগুন লাগে। খবর পেয়েই সেখানে ছুটে যান ফায়ার সার্ভিস কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে ফায়ারের সঙ্গে কাজ করেন মার্কেটের ব্যবসায়ী এবং কর্মীরাও।
 
কেরানীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার উমর ফারুক বলেন, ভবনগুলোতে রাজউকের কোনো ব্লিডিং কোড মানা হয়নি। তদন্ত করে মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অগ্নিকাণ্ডের কারণ জানতে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশে আইনি ব্যবস্থা নেওয়া হবে ভবন মালিকদের বিরুদ্ধে।

আরবিএস
ঢাকার সবুজবাগ থানাধীন নন্দীপাড়া বড় মসজিদ এলাকা থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে স্বামীকে হত্যার কথা জানিয়ে আত্মসমর্পণ করেছেন রেহেনা আক্তার (৪০) নামে এক নারী।
রাজধানী ঢাকার অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ প্রবেশপথ ধউর-আশুলিয়া সড়কের যানজট নিরসন এবং দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে যোগাযোগের গতি বাড়াতে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায়...
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে প্রথম দফায় ৯ জনের মরদেহ দেশে আনা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহগুলো তাদের নিজ নিজ স্বজনদের কাছে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর