হাদিকে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার চার

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:২০ পিএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় ঢাকার পল্টন থানায় মামলা হয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আরো কয়েকজনকে আটক করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সোমবার (১৫ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনার দুইদিন পর রোববার মধ্যরাতে হত্যাচেষ্টা, সংঘবদ্ধভাবে পরিকল্পিত অপরাধ, আগ্নেয়াস্ত্র ব্যবহারসহ বেশ কয়েকটি ধারায় মামলা করেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।

মামলার ছাত্রলীগ নেতা ফয়সাল মাহমুদ করিমসহ অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।

ওসমান হাদিকে গুলির ঘটনায় র‌্যাব যে চারজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে তাদের গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এছাড়া আরো কয়েকজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

তবে মূল অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয় নগর বক্স কালভার্ট এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি রিকশায় করে যাওয়ার পথে অজ্ঞাতনামা সন্ত্রাসীদের হামলার শিকার হন।

এ সময় একটি মোটরসাইকেলে করে এসে হত্যার উদ্দেশ্যে তার মাথায় গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

একাত্তর/আরএ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৪ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫২টি মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির রহস্যজনক আত্মহত্যার ঘটনায় দায়ের করা প্ররোচনা মামলায় ব্যবসায়ী হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর আদালত তাঁকে...
বহুল আলোচিত ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও মারধরের মামলায় আবার জেরার মুখোমুখি হতে রোববার সকালে আদালতের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ঢালিউড গ্ল্যামার কন্যা পরীমনি। কিন্তু মেগাসিটি ঢাকার চিরচেনা যানজটের কবলে...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর