খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, দোয়া প্রত্যাশা ডা. জাহিদের

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৩ পিএম

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে উল্লেখ করে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, তিনি চিকিৎসকদের দেয়া সব চিকিৎসা ভালোভাবে গ্রহণ করতে পারছেন। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বেগম জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ডা. জাহিদ হোসেন বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় বাংলাদেশসহ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড কাজ করছে। এই বোর্ড প্রতিদিন সকালে তার শারীরিক অবস্থা পর্যালোচনা করে চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করছে।  

তিনি আরও বলেন, বিগত সরকারের সময় সঠিক চিকিৎসা নিতে না দেওয়ায় তার শারীরিক জটিলতা বৃদ্ধি পেয়েছিলো। বর্তমানে ডাক্তার জুবায়দা রহমান সার্বক্ষণিকভাবে চিকিৎসা তদারকি করছেন, আরাফাত রহমানের স্ত্রী সৈয়দা শার্মিলা রহমানসহ পরিবারের সদস্যরা সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছেন। সব রাজনৈতিক দল, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা মন্ডলীর সদস্যরা সার্বক্ষণিক খোঁজ রাখছেন। 

বেগম জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। 

বক্তব্যের শেষে ডা. জাহিদ দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চেয়ে বলেন, মানুষের ভালোবাসা, দোয়া ও আল্লাহর অশেষ রহমতে তিনি সুস্থ হয়ে আবারও দেশের রাজনীতি ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারবেন।

এর আগে গত ২৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। ২৭ নভেম্বর তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউতে) স্থানান্তর করা হয়।

আরবিএস
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। 
স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে সরকার তাকে সাধুবাদ জানাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর