ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার হাসপাতালগুলোকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৫:০৫ এএম

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় ২৫ ডিসেম্বর ব্যাপক জনসমাগমের সম্ভাবনা থাকায়, সরকারি-বেসরকারি সব হাসপাতালকে সর্বোচ্চ প্রস্তুতি রাখতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

বুধবার (২৪ ডিসেম্বর) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানের সই করা বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপযুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে, আগামীকাল ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় ব্যাপক জনসমাগম হওয়ার সম্ভাবনা থাকায় গুরুত্ব পূর্ণ এলাকায় সিভিল সার্জন ঢাকা ও বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ঢাকা বিভাগ প্রয়োজনীয় মেডিকেল টিম মোতায়েন করবেন।

বিজ্ঞপ্তিতে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার সব হাসপাতাল প্রধানকে কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দেওয়া হয়েছে এবং হাসপাতালগুলোকে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রাখতে বলা হয়েছে।

দীর্ঘ ১৭ বছর পর আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন উপলক্ষ্যে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় সংবর্ধনার আয়োজন করেছে বিএনপি। সাজানো হয়েছে মঞ্চ, এরমধ্যে সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ।

সংশ্লিষ্টরা বলছেন, তারেক রহমানের আগমন উপলক্ষ্যে কাল ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে। 

আরবিএস
রাজধানী ঢাকার অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ প্রবেশপথ ধউর-আশুলিয়া সড়কের যানজট নিরসন এবং দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে যোগাযোগের গতি বাড়াতে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায়...
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসকদের ওপর একের পর এক হামলা ও মারধরের ঘটনায় উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে চিকিৎসকদের পেশাজীবী সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ—ড্যাব।
ঢাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ১২তম আন্তর্জাতিক যোগ দিবস (আইডিইউ)। 
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর