খালেদা জিয়ার জানাজা: মানুষের ঢল সামলাতে মেট্রোরেলে বিশেষ সার্ভিস

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৮:২২ পিএম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার জন্য সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে বিশেষ পদক্ষেপ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। বুধবার (৩১ ডিসেম্বর) নিয়মিত সময়সূচির অতিরিক্ত বিশেষ মেট্রোট্রেন সার্ভিস পরিচালনা করবে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ডিএমটিসিএল-এর পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের সই করা এক জরুরি নোটিশে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে যাত্রীসাধারণের যাতায়াত সহজ করতে ডিএমটিসিএল নিয়মিত সময়সূচির অতিরিক্ত ট্রেন পরিচালনা করবে। তবে জানাজা উপলক্ষে ঠিক কত সময় পরপর ট্রেনগুলো ছেড়ে যাবে কিংবা মোট কতটি অতিরিক্ত ট্রেন চালানো হবে, সে সম্পর্কে নোটিশে সুনির্দিষ্ট কোনো তথ্য উল্লেখ করা হয়নি। 

ধারণা করা হচ্ছে, জানাজাস্থল সংলগ্ন স্টেশনগুলোতে যাত্রীদের অত্যধিক চাপের কথা বিবেচনা করেই এই তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে চন্দ্রিমা উদ্যানে (জিয়া উদ্যান) তাঁর স্বামী, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

বেগম জিয়ার জানাজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে ঢাকার অভ্যন্তরে উত্তরা ও মতিঝিল প্রান্ত থেকে আসা মানুষের জন্য মেট্রোরেলের এই বিশেষ সার্ভিসটি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে। 

সংসদ ভবন ও মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন স্টেশনগুলোতে ভিড় সামলাতে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা ও ট্রেনের সংখ্যা বৃদ্ধি করার মাধ্যমে যাত্রীসেবা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে ডিএমটিসিএল।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার প্রয়াণে সরকার বুধবার সারা দেশে সাধারণ ছুটি এবং বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

একাত্তর/এসি
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খানের দেয়া কঠোর নির্দেশনার পর নির্ধারিত সময়ের আগেই পরিচ্ছন্ন রূপ ফিরে পেল রাজধানীর শেওড়াপাড়া থেকে মিরপুর-১০ এলাকা পর্যন্ত মেট্রোরেলের...
মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন (বয়োজ্যেষ্ঠ নাগরিক) এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট...
মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন (বয়োজ্যেষ্ঠ নাগরিক) এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট...
ঈদের ছুটিতে কবে কবে মেট্রোরেল চলাচল করবে আর কবে বন্ধ থাকবে, সে নিয়ে সময়সূচি দিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর