খিলগাঁও ফ্লাইওভারে কভার্ড ভ্যান চাপায় পুলিশ সদস্যের মৃত্যু

আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ১২:১০ পিএম

ঢাকার খিলগাঁও ফ্লাইওভারে কভার্ড ভ্যান চাপায় বাইক আরোহী এক পুলিশ সদস্য মারা গেছেন।

বুধবার (৩১ ডিসেম্বর) দিনগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

৩২ বছর বয়সি রুবেল হক নায়েক হিসেবে রাজারবাগ পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। তিনি পুলিশের বাদক দলের সদস্য ছিলেন। রুবেলের বাড়ি সিরাজগঞ্জ সদর কান্দারপাড় এলাকায়। তিনি মো. মুনসুর সর্দার ও জেলেকা বেগমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, নিহত রুবেল রাজারবাগে কর্মরত ছিলেন। সে সেখানে থেকে ডিউটি শেষে মোটরসাইকেল চালিয়ে তার নন্দিপাড়া বাসায় ফিরার পথে খিলগাঁও ফ্লাইওভারে একটি কার্ভাড ভ্যান তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

ওসি জানান, ঘটনার পর চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। গাড়িটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে।

একাত্তর/আরএ
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় বাহিনীর আরও চারজন সদস্য আহত হয়েছেন।
রাজধানীর উত্তরায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাসায় ফেরার পথে বাস চাপায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে উত্তরা তিন নম্বর সেক্টরের জসিমউদ্দীন রোড বাসস্ট্যান্ড এলাকায় এ...
রাজধানীর নতুন বাজার সংলগ্ন নর্দ্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি দূরপাল্লার বাস রোড ডিভাইডার ভেঙে বিপরীত লেনের আরেকটি বাসে ধাক্কা দিয়েছে। এতে এক দম্পতিসহ অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও...
রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর