খিলগাঁওয়ে বাসের ধাক্কায় প্রাণ গেলো ব্যবসায়ীর

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০৫:২১ পিএম

রাজধানীর খিলগাঁওয়ে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় জাকির হোসেন চৌধুরী (৬০) নামের এক আবাসন ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে খিলগাঁও পুলিশ ফাঁড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সাকুরা পরিবহনের বাসটি জব্দ এবং চালকের সহকারীকে (হেলপার) আটক করেছে পুলিশ।

নিহত জাকির হোসেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার তেলপারটেক গ্রামের কালামিয়া চৌধুরীর ছেলে। তিনি বর্তমানে সপরিবার যাত্রাবাড়ীর দুনিয়া কবরস্থান রোড এলাকায় ভাড়া থাকতেন এবং পেশায় একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী ছিলেন।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে খিলগাঁও পুলিশ ফাঁড়ির সামনের রাস্তা পার হচ্ছিলেন জাকির হোসেন। এ সময় ‘সাকুরা’ পরিবহনের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে বিকেল পৌনে তিনটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে আফাজ উদ্দিন চৌধুরী জানান, সকালে ব্যবসায়িক কাজে বাসা থেকে বের হয়েছিলেন তার বাবা। পরে বাসের ধাক্কায় তার মৃত্যুর খবর পান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

একাত্তর/আরএ
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় বাহিনীর আরও চারজন সদস্য আহত হয়েছেন।
রাজধানীর উত্তরায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাসায় ফেরার পথে বাস চাপায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে উত্তরা তিন নম্বর সেক্টরের জসিমউদ্দীন রোড বাসস্ট্যান্ড এলাকায় এ...
রাজধানীর নতুন বাজার সংলগ্ন নর্দ্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি দূরপাল্লার বাস রোড ডিভাইডার ভেঙে বিপরীত লেনের আরেকটি বাসে ধাক্কা দিয়েছে। এতে এক দম্পতিসহ অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও...
রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর