গুম ও নির্যাতন মামলা: ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিবেন হাসিনুর রহমান

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ১০:০১ এএম

আওয়ামী লীগ শাসনামলে ডিজিএফআইয়ের গোপন বন্দিশালায় গুম ও নির্যাতনের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মঙ্গলবার (২৭ জানুয়ারি) দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিবেন সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান।

এর আগে গত রোববার তিনি এই মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে এসেছিলেন। তবে সেদিন সাক্ষ্য সম্পন্ন না হওয়ায় বাকি অংশের জন্য মঙ্গলবার দিন ধার্য করা হয়।

সেদিন জবানবন্দিতে তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে ধারাবাহিকভাবে লেখালেখি করার কারণে তাকে গুম করা হয়েছিলো। তিনি প্রায় দেড় বছর ডিজিএফআইয়ের জেআইসি সেলে বন্দি ছিলেন।

এদিকে আজ ট্রাইব্যুনাল-২-এ হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় তদন্তকারী কর্মকর্তার জবানবন্দির ওপর জেরা অনুষ্ঠিত হবে। এছাড়া আবু সাঈদ হত্যা মামলায় আজ তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করবেন আসামিপক্ষের আইনজীবীরা।

হাসিনুরের ভাষ্য, প্রথম দফায় গুম হন ২০১১ সালের ৯ জুলাই। তখন তিনি ময়মনসিংহ সেনানিবাসে কর্মরত ছিলেন। ওই সময় ৪৩ দিন গুম থাকার পর সেনা আদালত তাকে চার বছরের কারাদণ্ড দেয়। ওই সময় তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ছিল বলে দাবি হাসিনুরের।

তিনি জানান, দ্বিতীয় দফায় তিনি গুম হন ২০১৮ সালে; মুক্তি পান ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি।

 

একাত্তর/আরএ
ঢাকার হাতিরঝিল এলাকায় দীপ্ত টেলিভিশনের সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিম হত্যা মামলায় সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমসহ ৯ আসামিকে নতুন করে সম্পৃক্ত করার রিভিশন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।...
মালয়েশিয়াতে লোক পাঠানোর নামে সিন্ডিকেট, হয়রানি ও চরম অব্যবস্থাপনার অভিযোগে ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলের যে সিদ্ধান্ত সরকার নিয়েছিলো, তা-ই বহাল থাকছে। হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ...
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের মৃত্যুর ঘটনায় ভুক্তভোগী পরিবারের সঙ্গে আপস-মীমাংসা হয়েছে। মামলার আসামি সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম...
আদালতের বাজেয়াপ্ত করা মাদক ধ্বংস করার যার দায়িত্ব, তিনিই আবার সেই ইয়াবার চালান পকেটে নিয়ে ঘুরছিলেন বিক্রির উদ্দেশ্যে! ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের আলামত নিষ্পত্তি বা মাদক...
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের অভ্যন্তরে অনৈতিক কাজে জড়িয়ে মৃত্যুদণ্ড পাওয়া দুই বাংলাদেশি প্রবাসীর বিষয়ে এবার ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়ার কাছে...
সারা দেশে এডিস মশার মারাত্মক দাপট আর ডেঙ্গুর প্রাণঘাতী ছোবল কিছুতেই থামছে না! মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ছয় জনের করুণ মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে নতুন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে যেকোনো এলাকাকে মানুষের কল্যাণে সুন্দর, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলা সম্ভব। ঢাকার আমিনবাজারে গত দুই মাসে দৃশ্যমান পরিবর্তন এর...
রঙিন বেলুনের উড্ডয়ন, মাঠে দৃষ্টিনন্দন দলীয় নৃত্য আর গ্যালারিজুড়ে উপচে পড়া উন্মাদনা-উৎসবমুখর আবহ আর মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে রাজধানীতে জমকালো সূচনা হলো চার জাতি আন্তর্জাতিক হ্যান্ডবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর