মাঘ মাসেও রাজধানীতে শীতের দাপট নেই

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ০১:৫৪ পিএম

প্রবাদে আছে ‘মাঘের শীতে বাঘ পালায়’, কিন্তু বাস্তবে রাজধানীতে সেই শীতের দেখা নেই। কেবল রাজধানী নয়, গত কয়েক বছরের পরিসংখ্যান বলছে দেশজুড়ে এই সময়ে তাপমাত্রা খুব একটা কমেনি।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ মৌসুমে দেশের কোথাও আর নতুন করে শৈত্যপ্রবাহের পূর্বাভাস নেই। বিশেষজ্ঞরা এই পরিস্থিতির জন্য বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের পাশাপাশি অপরিকল্পিত নগরায়নকে দায়ী করছেন।

পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, ডিসেম্বরের শেষ কয়েক দিন বাদ দিলে নগরবাসীর কাছে এবারের শীত অনেকটা অদেখাই রয়ে গেছে। আবহাওয়া অফিসের হিসেব মতে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ১৮.২ ডিগ্রি সেলসিয়াস, আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামে ১১.৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, আবহাওয়া অফিসের গত পাঁচ বছরের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, ২০২১ ও ২০২২ সালে এই সময়ে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলেও শেষ তিন বছর তা ১০ ডিগ্রির উপরেই অবস্থান করছে। এ বছর আর শৈত্যপ্রবাহ আসার কোনো সম্ভাবনা দেখছে না সংস্থাটি।

অস্ট্রেলিয়ার স্কুল অব আর্থ অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্সেসের গবেষক আশরাফ দেওয়ান বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের পাশাপাশি আমাদের নিজেদের অপরিকল্পিত নগরায়ন শীত কমে যাওয়ার বড় কারণ।

বিশেষজ্ঞরা শঙ্কা প্রকাশ করেছেন যে, কেবল বৈশ্বিক নয়, স্থানীয় পর্যায়ে আমরা সচেতন না হলে ২০৩০ সালের মধ্যে এই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।

একাত্তর/আরএ
রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ২৯টি মামলা হয়েছে।
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দলীয় কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য...
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে ৪৯৯ জন গ্রেপ্তার হয়েছেন। এ সময় বিভিন্ন ঘটনায় ২৬টি মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে। 
আসন্ন তীব্র শীত মৌসুমকে সামনে রেখে ইউক্রেনের জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো ধ্বংস করার লক্ষ্যে রাজধানী কিয়েভসহ দেশের বিভিন্ন অঞ্চলে এক নজিরবিহীন ব্যাপক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা...
পর্দায় আবারও অক্টোবরের রহস্যময় স্মৃতি ফিরিয়ে এনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে সিনেমা হলে ফিরছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। গান্ধী জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে অভিষেক পাঠক পরিচালিত জনপ্রিয়...
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী সংঘাত ও সামরিক উপস্থিতির অবসান ঘটিয়ে বুধবার (৩০ সেপ্টেম্বর) ইরাক থেকে আনুষ্ঠানিকভাবে তাদের সব সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। কুর্দিস্তানের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর