নির্বাচিত হলে বাড্ডাবাসীর কেড়ে নেওয়া ভূমি ফিরিয়ে দেয়ার প্রতিশ্রুতি নাহিদ ইসলামের

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৭ এএম

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়লাভের বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করে ঢাকা-১১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ১২ ফেব্রুয়ারি ব্যর্থ হলে ৫ আগস্ট ব্যর্থ হবে। আমরা জয় নিয়েই ফিরবো ইনশাআল্লাহ।

রোববার (৮ ফেব্রুয়ারি) বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি নির্বাচিত হলে বাড্ডাবাসীর কেড়ে নেওয়া ভূমি ফিরিয়ে দেয়ার প্রতিশ্রুতি দেন।

নিজেকে এই এলাকার সন্তান দাবি করে নাহিদ ইসলাম বলেন, আমার শৈশব-কৈশোর কেটেছে এই এলাকার ধুলোতে হেসে খেলে। জুলাই আন্দোলনে এই বাড্ডা-রামপুরা হয়ে উঠেছিল অন্যতম হটস্পট। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জনগণের পক্ষে সেদিন দুর্বার আন্দোলন করেছিল।

১৯৭১ সালের স্মৃতিচারণা করে তিনি বলেন, ১৯৭১ সালের ইতিহাসে আমরা দেখেছি এই বাড্ডায় মুক্তিযোদ্ধারা অবস্থান নিতেন, তারপর নৌকা দিয়ে পালিয়ে যেতেন। আমিও জুলাই আন্দোলনের সময় এই বাড্ডা-রামপুরা এলাকাতে নানা সময় পালিয়ে ছিলাম।

এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে এনসিপি আহ্বায়ক বলেন, এখানে কর্মসংস্থান নেই, সরকারি হাসপাতাল ও হাইস্কুল নেই। বর্ষাকালে বৃষ্টির পানিতে এই এলাকা তলিয়ে যায়। খালগুলোও দখল করা হয়েছে।

অত্র এলাকার প্রধান সমস্যা হিসেবে ‘ভূমিদস্যু’ এবং রাজনীতিকে দায়ী করে তিনি বলেন, গত ৩০ বছরে এই এলাকায় ভূমি দখল ও খাল দখলের ইতিহাস তৈরি হয়েছে। নেতারা নিজেদের মাঝে ভাগবাটোয়ারা করে নিতেন এবং এই এলাকার বিএনপি প্রার্থী সেই ভাগ বিদেশে বসে পেতেন।

জনসভায় নাহিদ ইসলাম প্রতিশ্রুতি দেন, তিনি নির্বাচিত হলে এলাকার মানুষের কেড়ে নেওয়া ভূমি ফিরিয়ে দেবেন। শুধু ঢাকা-১১ নয়, সারা বাংলাদেশেই ১১ দলীয় জোট জয়ের ব্যাপারে আশাবাদী বলে মন্তব্য করেন তিনি।

একাত্তর/আরএ
ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা পরবর্তী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দুই আসামির দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর যারা হামলা চালিয়েছে আজ রাতের মধ্যেই তাদের গ্রেপ্তার করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মেহেদি, ঘুড়ি উৎসব, ঈদ র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ তিনদিনব্যাপী ঈদ উৎসবের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুরের সংলাপ নিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে সাড়া দেওয়ার আহবান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে ৯২টি বা এমনকি ২০০-৩০০টি কারখানা বন্ধ হয়ে গেছে, এমন প্রতিবেদন নাকচ করেছেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
হিমালয় পর্বতমালায় ভয়াবহ হিমবাহ ধসের এক সপ্তাহ পেরিয়ে গেলেও চীন-নেপাল সীমান্তজুড়ে স্বজনহারা মানুষের হাহাকার আর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নেপালে এখন পর্যন্ত ১,১১৪ জনের মরদেহ উদ্ধার করা...
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর