নর্দায় মাদ্রাসা ভবন থেকে পড়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৪ পিএম

রাজধানীর গুলশানের নর্দায় একটি মাদ্রাসা ভবন থেকে পড়ে আব্দুল্লাহ আবু বক্কর সিদ্দিক (১০) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনার পর, প্রথমে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল চারটায় তার মৃত্যু হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। 

হাসপাতালে নিয়ে আসা মাদ্রাসার শিক্ষক মোশাররফ হোসেন জানিয়েছেন, আব্দুল্লাহ আবু বক্কর সিদ্দিক তাহ্ফিজুল মাদ্রাসার নাজেরা বিভাগের শিক্ষার্থী। সে সকালে নর্দার বাসা থেকে মাদ্রাসায় যেত এবং পড়াশোনা শেষে বিকেলে বাসায় ফিরতো। 

তিনি আরও বলেন, সকালে সে মাদ্রাসায় যায়। পরে বেলা আনুমানিক সাড়ে দশটায় দিকে মাদ্রাসা ভবনে অসাবধানতাবশত তৃতীয় তলা থেকে নিচে পড়ে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকালে সে মারা যায়। 

নিহত আব্দুল্লাহ আবু বক্কর সিদ্দিক বরিশাল মির্জাগঞ্জ উপজেলার মকুমা গ্রামের মাছ ব্যাবসায়ী জাফর মোল্লার ছেলে। তিন বোন এক ভাই-এর মধ্যে সে দ্বিতীয়। বর্তমানে নর্দা এলাকায় পরিবারের সাথে থাকতো। 

আরবিএস
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নবনির্মিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক...
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সাম্প্রতিক নাশকতা, বিশৃঙ্খলা, ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও নৈরাজ্য কঠোর হাতে দমন করতে গভীর রাতে এক বিশাল সাঁড়াশি ও চিরুনি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামে এক ব্যক্তিকে চর-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামে এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
রাজধানী ঢাকা শহরে সম্পূর্ণ অনিয়ন্ত্রিতভাবে চলা ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে এবার একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় এনে চলাচলের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক, রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর