প্রধানমন্ত্রীর ফোনে এক ঘণ্টায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪২ পিএম

সচিবালয়ের এক সাধারণ কর্মচারীর বিপদে প্রধানমন্ত্রী তারেক রহমানের তাৎক্ষণিক হস্তক্ষেপ এবং পুলিশের তড়িৎ তৎপরতায় অপহরণের মাত্র এক ঘণ্টার মাথায় উদ্ধার হয়েছে নবম শ্রেণির এক স্কুলছাত্র। মঙ্গলবার বিকেলে রাজধানীর খিলগাঁও এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে।

ছেলের অপহরণের খবর পেয়ে দিশেহারা এক বাবার আর্তনাদ পৌঁছে গিয়েছিল স্বয়ং প্রধানমন্ত্রীর কানে। সেই আর্তনাদে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি নির্দেশনায় মাত্র ৬০ মিনিটের মধ্যে খিলগাঁওয়ের একটি নির্মাণাধীন ভবন থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে অপহৃত কিশোরকে।

অপহৃত স্কুলছাত্রের বাবা খন্দকার শামীম সচিবালয়ের একজন কর্মচারী। মঙ্গলবার দুপুরে স্কুল থেকে ফেরার পথে তাঁর ছেলেকে অপহরণ করা হয়, এমন খবর শুনে তিনি হিতাহিত জ্ঞান হারিয়ে কান্নায় ভেঙে পড়েন। এক পর্যায়ে তিনি সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর দপ্তরে ঢুকে পড়েন এবং সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে গিয়ে ছেলের বিপদের কথা জানান।


প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, শামীমের আকুতি শুনে প্রধানমন্ত্রী মুহূর্ত দেরি না করে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে ফোন করেন এবং ছেলেটিকে দ্রুত উদ্ধারের কঠোর নির্দেশনা দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, অপহৃত কিশোর খিলগাঁও ন্যাশনাল ল্যাবরেটরি আইডিয়াল স্কুলে নবম শ্রেণিতে পড়ে। দুপুর আড়াইটার দিকে স্কুল থেকে বের হওয়ার পর চার-পাঁচজন অপহরণকারী তাকে জোড়পুকুর এলাকার একটি সাততলা নির্মাণাধীন ভবনে নিয়ে যায়।

সেখানে তাকে মারধর করা হয় এবং তার বাবার কাছে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে তাকে মেরে ফেলার হুমকিও দেয় অপহরণকারীরা।

প্রধানমন্ত্রীর ফোন পাওয়ার পর রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলমের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযানে নামে। পুলিশ অত্যন্ত কৌশলী ভূমিকা পালন করে।


তারা অপহরণকারীদের সাথে যোগাযোগ করে টাকা পাঠানোর আশ্বাস দেয় এবং মুক্তিপণের টাকা নিয়ে দরকষাকষি শুরু করে। এক পর্যায়ে মুক্তিপণের দাবি ৫০ হাজার থেকে ১০ হাজারে নেমে আসে।

এই দরকষাকষির ফাঁকেই প্রযুক্তি ব্যবহার করে অপহরণকারীদের সঠিক অবস্থান শনাক্ত করে ফেলে পুলিশ। খিলগাঁওয়ের ওই নির্মাণাধীন ভবনে পুলিশ হানা দিলে অপহরণকারীরা পালিয়ে গেলেও অপহৃত কিশোরকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।

উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া ডিসি মাসুদ আলম জানান, প্রধানমন্ত্রীর নির্দেশের পর তাঁরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযানে নামেন এবং এক ঘণ্টার মধ্যেই সফল হন। সন্তানের জীবন ফিরে পেয়ে খন্দকার শামীম প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এআরএস
প্রধানমন্ত্রী তারেক রহমান তার নিজের এক সময়ের শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শন করেছেন। সেখানে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় দেশকে...
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন। এ সময় তিনি পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচল...
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম ছালেহ (সালেহ শিবলী)।
ঢাকা মহানগরের যানজট নিরসনে নির্মাণাধীন অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের (ইনার সার্কুলার রিং রোড) কাজ দ্রুত শেষ করতে গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর