বইমেলায় শিশুপ্রহরে ‘সিসিমপুর’ থাকছে না

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৩ পিএম

অমর একুশে বইমেলার দ্বিতীয় দিনে প্রথম শিশুপ্রহরের আনন্দ আর উচ্ছ্বাসে মেতে উঠেছে খুদে পাঠকরা। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় বাংলা একাডেমি চত্বরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয় শিশুদের আবৃত্তি প্রতিযোগিতা।

তবে বরাবরের মতো শিশুপ্রহরে সিসিমপুরের যে জনপ্রিয় আয়োজন ও হালুম-টুকটুকিদের উপস্থিতি থাকে, তা এবার থাকছে না বলে নিশ্চিত করেছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ।

আজ সকাল ১১টা থেকে মেলার মূল পর্ব শুরু হয়েছে, যা বিরতিহীনভাবে চলবে রাত ৯টা পর্যন্ত।

সরেজমিনে দেখা গেছে, ছুটির দিনে সকাল থেকেই অভিভাবকদের হাত ধরে মেলায় ভিড় করছে শিশুরা। নতুন বইয়ের ঘ্রাণ আর রঙিন মলাটের বইয়ের প্রতি ছোট পাঠকদের চোখে-মুখে ছিল বিশেষ উচ্ছ্বাস।

রোজা চললেও ছুটির দিনে বইমেলা বেশ জমজমাট হবে বলে আশা করছেন আয়োজক ও প্রকাশকরা।

একাত্তর/আরএ
কবি আল মুজাহিদীকে স্মরণ করে আগামীকাল বাংলা একাডেমিতে এক সেমিনারের আয়োজন করা হয়েছে।
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় বিদায় নিয়ে নিলেনবাংলা ভাষা ও সাহিত্যের বিশিষ্ট গবেষক, প্রাবন্ধিক ও প্রগতিশীল রাষ্ট্রচিন্তাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। 
বাংলা একাডেমির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন। 
অমর একুশে বইমেলার প্রথম শিশুপ্রহরে রঙ-তুলির আঁচড়ে রঙিন হয়ে উঠেছে বাংলা একাডেমি প্রাঙ্গণ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মেলার দ্বিতীয় দিনে সকাল থেকেই অভিভাবকদের হাত ধরে শিশুদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর