মাদক নিয়ে বিরোধের জেরে যাত্রাবাড়ীতে যুবকের পায়ের রগ কেটে হত্যা

আপডেট : ০৯ মার্চ ২০২৬, ১১:০৭ এএম

রাজধানীর যাত্রাবাড়ীতে মাদক কেনাবেচা ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে মেহেদী হাসান অপু নামের এক যুবককে পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (৮ মার্চ) রাত প্রায় ১০টার দিকে যাত্রাবাড়ী থানার পাশের একটি মাছের আড়তে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান অপুর বাড়ি বরিশালে। প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, অপু মাঝেমধ্যে কাজ করলেও বেশিরভাগ সময় এলাকাতেই ঘোরাফেরা করতেন। তিনি দীর্ঘদিন ধরে মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।

প্রাথমিকভাবে পুলিশ ও স্থানীয়দের ধারণা, মাদক ব্যবসা অথবা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ গ্রুপ এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। দুর্বৃত্তরা অপুর পায়ের রগ কেটে দিয়ে পালিয়ে যায়, পরে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজু বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে আমরা কাজ করছি। প্রাথমিকভাবে মাদক সংক্রান্ত বিরোধের বিষয়টি সামনে এলেও তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

একাত্তর/আরএ
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশজুড়ে মশার উপদ্রব এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মারাত্মক রোগ প্রতিরোধে সাধারণ নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন সময়ে...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর