সবার দোরগোড়ায় পৌঁছবে মানসম্মত চিকিৎসাসেবা: ডা. জুবাইদা রহমান

আপডেট : ১৪ মার্চ ২০২৬, ০৭:৩৩ পিএম

স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি মৌলিক অধিকার উল্লেখ করে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, সবার দোরগোড়ায় থাকবে মানসম্মত চিকিৎসাসেবা। সবাই চিকিৎসা পাবেন তার প্রয়োজন অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী নয়। এমনটিই বর্তমান সরকারের লক্ষ্য। 

শনিবার (১৪ মার্চ) দুস্থ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এক ইফতার ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

জাতীয় সংসদের এলডি হলের মাঠে অনুষ্ঠিত এই আয়োজনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, এতিম শিশু, জুলাই যোদ্ধা, গুম-খুনের শিকার পরিবারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা চিকিৎসকরা অংশ নেন।

ডা. জুবাইদা রহমান বলেন, সবার দোরগোড়ায় মৌলিক অধিকার স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার।

তিনি আরও বলেন, প্রান্তিক পর্যায়ে যেন কোনো নাগরিক চিকিৎসার অভাবে প্রাণ না হারান, সেজন্য সরকার উপজেলা পর্যায়ে ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স সেবার ব্যবস্থা করছে।

এছাড়াও চিকিৎসায় আধুনিক প্রযুক্তি ব্যবহারে অগ্রাধিকার দেবার কথাও জানান তিনি। 

আলোচনাসভায় অংশ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, হাসপাতালগুলোতে দালাল চক্রের দৌরাত্ম্য কমাতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। 

এ সময় স্বাস্থ্যমন্ত্রী সরকারি হাসপাতালগুলো দালাল মুক্ত করতে চিকিৎসকদের সহায়তা চান।  

আরবিএস
প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুর ও ডা. জুবাইদা রহমানের পিতা, সাবেক নৌবাহিনী প্রধান ও মন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে। 
স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোকে জন্ম নিবন্ধনের দায়িত্ব দেয়া হলে দেশের প্রায় ৬৭ শতাংশ শিশুকে সহজেই নিবন্ধনের আওতায় আনা সম্ভব বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।
বাংলাদেশের মানুষকে তাদের মোট স্বাস্থ্য ব্যয়ের ৭২ শতাংশ নিজেদের পকেট থেকে দিতে হয়, যার ফলে অসুস্থতা এ দেশের মানুষের দারিদ্র্যের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। চিকিৎসার খরচ মেটাতে গিয়ে কেউ যেন...
দেশে আরও বেশি শিশু দিবাযত্ন কেন্দ্র (ডে কেয়ার সেন্টার) প্রতিষ্ঠা করা গেলে নারীর কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং কাঙ্ক্ষিত উন্নয়ন লক্ষ্যে পৌঁছানো সহজ হবে বলে জানিয়েছেন জিয়া ফাউন্ডেশনের সহ-সভাপতি ডা....
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর