তথ্য মন্ত্রণালয়কে ঢেলে সাজানো হচ্ছে, গুরুত্ব পাবে ডিজিটাল ক্ষমতায়ন

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ০৯:৪৩ পিএম

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনসেবা নিশ্চিত করতে তথ্য মন্ত্রণালয়কে কার্যকর ও আধুনিক হিসেবে গড়ে তুলতে বিশেষজ্ঞ জ্ঞানের কোনো বিকল্প নেই। তথ্য মন্ত্রণালয়কে নতুনভাবে ঢেলে সাজানোর পরিকল্পনা চলছে এবং ডিজিটাল ক্ষমতায়নের মাধ্যমে সাইবার ঝুঁকি মোকাবিলা করে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া হবে।

রোববার (১৫ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রণালয় পরিচালনার চ্যালেঞ্জ তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, তথ্য মন্ত্রণালয় কার্যকরভাবে পরিচালনা করতে বিশেষজ্ঞ জ্ঞান প্রয়োজন। কিন্তু বারবার দায়িত্ব বদল হওয়ার কারণে প্রয়োজনীয় অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনের সুযোগ সীমিত হয়ে যায়। জনসেবা নিশ্চিত করতে যে বিশেষজ্ঞ জ্ঞান প্রয়োজন, তা নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে অর্জন করা দরকার। কিন্তু বাস্তবে এসব উদ্যোগ যথাযথভাবে না নেওয়ায় নানা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়।

প্রধানমন্ত্রী মানুষের অবাধ তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমান যুগে অন্ন, বস্ত্র, বাসস্থানের পাশাপাশি তথ্যপ্রযুক্তির সুবিধাও জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। নতুন প্রজন্ম ইন্টারনেট ও স্মার্টফোনের সুবিধা ছাড়া চলতে পারবে না। তাই প্রযুক্তিগত ঝুঁকি মোকাবিলায় একটি বড় সংখ্যক প্রযুক্তিবিদকে মন্ত্রণালয়ের জনবল কাঠামোর অন্তর্ভুক্ত করার কথা ভাবছে সরকার।

সাংবাদিকদের বিভিন্ন সমস্যা, বিশেষ করে ওয়েজবোর্ড নিয়ে চলমান জটিলতার কথা স্বীকার করেন জহির উদ্দিন স্বপন। বলেন, ওয়েজবোর্ড নিয়ে কাজ করতে গিয়ে আমি কিছু জটিলতার মুখে পড়েছি। এটি তথ্য মন্ত্রণালয় নাকি শ্রম মন্ত্রণালয়ের এখতিয়ার—তা স্পষ্ট না হওয়ায় বিষয়টি এলোমেলো হয়ে আছে। সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সারোয়ার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ এবং বিএফইউজে ও ডিইউজে-এর শীর্ষ নেতৃবৃন্দ। এ ছাড়া ভারতীয় ও সিঙ্গাপুর হাইকমিশনের প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশাহ।

একাত্তর/আরএ
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর