ঢাকা উত্তর সিটির ঈদ জামাত পুরানো বাণিজ্যমেলার মাঠে, প্রস্তুতি শেষ

আপডেট : ১৮ মার্চ ২০২৬, ০২:৩৪ পিএম

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে রাজধানীর পুরানো বাণিজ্য মেলার মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দিন সকাল আটটায় এই জামাত অনুষ্ঠিত হবে। 

বুধবার (১৮ মার্চ) দুপুরে মেলা মাঠে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান।

প্রশাসক জানান, বাণিজ্য মেলার এই সুবিশাল মাঠে একসঙ্গে ১০ হাজার মানুষ ঈদের নামাজ আদায় করতে পারবেন। সাধারণ মুসল্লিদের পাশাপাশি নারীদের নামাজের জন্যও থাকছে বিশেষ ব্যবস্থা। প্রায় ৫০০ থেকে ৬০০ নারী আলাদাভাবে নামাজ আদায়ের সুযোগ পাবেন এই জামাতে। এখানে একটিই ঈদের জামাত অনুষ্ঠিত হবে। 

চৈত্রের আবহাওয়ায় বৃষ্টির আশঙ্কার বিষয়টি মাথায় রেখে প্যান্ডেল ও মাঠের প্রস্তুতি সাজানো হয়েছে। শফিকুল ইসলাম খান বলেন, বৃষ্টির কারণে যেন নামাজে কোনো বিঘ্ন না ঘটে, সেভাবে সব ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া ভিআইপিদের জন্য আলাদাভাবে ছাতার ব্যবস্থাও রাখা হবে।

মেলার মাঠে নামাজের সব প্রস্তুতি এখন প্রায় শেষের পথে। নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে প্রশাসক জানান, ঈদ জামাতকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তার ঘাটতি নেই। মুসল্লিরা যেন নির্বিঘ্নে ও স্বস্তিতে নামাজ আদায় করতে পারেন, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সিটি কর্পোরেশনের স্বেচ্ছাসেবীরা তৎপর থাকবেন।

একাত্তর/এসি
পবিত্র ঈদুল আজহা শেষে রাজধানীজুড়ে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রমে শতভাগ সফলতার দাবি করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। দুই সিটির প্রশাসকেরা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যেই নগরের...
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ব্যাংক হিসাবে গচ্ছিত অর্থের পরিমাণ নিয়ে জনমনে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে প্রকৃত চিত্র স্পষ্ট করেছেন বর্তমান প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
মশা নিধন ও নাগরিক সেবায় দৃশ্যমান পরিবর্তন আনতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মাঠপর্যায়ে দিনরাত কাজ করছে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেন, আমরা আরামদায়ক চেয়ারে...
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহান। বর্তমান প্রশাসক মোহাম্মদ এজাজের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তার...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর