কোমল পানীয়র ক্যাপ ছোড়া নিয়ে সংঘর্ষ, সাতজন গুলিবিদ্ধ

আপডেট : ২৩ মার্চ ২০২৬, ১০:৪৩ এএম

কুষ্টিয়ার কোমল পানীয়র বোতলের ক্যাপ ছোড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় অন্তত সাতজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (২২ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে জেলার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বেড় কালোয়া গ্রামের জামে মসজিদ এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে তিনজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

হামলায় গুলিবিদ্ধরা হলেন— বেড় কালোয়া গ্রামের রাব্বি, জনি, সারুপ, ওবাইদুল, জাহাঙ্গীর, শফি ও আলম। তাদের মধ্যে রাব্বি, জনি ও সারুপের অবস্থা বিবেচনায় তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে বেড় কালোয়া মোড়ে রতন নামের এক যুবক একই গ্রামের ক্যাসেট নামের অপর এক যুবককে লক্ষ্য করে কোমল পানীয়র বোতলের ক্যাপ ছুড়ে মারেন। এ নিয়ে ক্যাসেট ক্ষুব্ধ হলে সেখানে উপস্থিত আলম নামের এক ব্যক্তি রতনকে গালমন্দ করেন।

এই ঘটনার জের ধরে বিকেলের দিকে রতন দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রসহ দলবল নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালান। এতে সাতজন গুলিবিদ্ধ হন।

ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা ও থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন বলেন, তুচ্ছ ঘটনা ও পূর্ব শত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইসি ব্যবস্থা নেওয়া হবে।

একাত্তর/এসি
কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) থেকে সড়ক দুর্ঘটনার শিকার এক বৃদ্ধের বিচ্ছিন্ন পা গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
কুষ্টিয়ার দৌলতপুরে পীর শামীম রেজা জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমান হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিনে থাকা দুই আসামির জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর