উত্তরার মাদকের ল্যাব, তিন চীনা নাগরিকসহ বিপুল কিটামিন উদ্ধার

আপডেট : ২৬ মার্চ ২০২৬, ১০:১৬ এএম

রাজধানীর উত্তরায় একটি আবাসিক বাসায় অভিযান চালিয়ে ছয় কেজি ৩০০ গ্রাম মাদক ‘কিটামিন’ উদ্ধার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন চীনা নাগরিককে আটক করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) রাতে উত্তরার ৯ নম্বর সেক্টরের ১/এ রোডের ২৯ নম্বর বাড়ি ‘লায়লা গার্ডেন’-এ এই ঝটিকা অভিযান চালানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ছয় কেজি ৩০০ গ্রাম কিটামিন উদ্ধার করা হয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আটক চীনা নাগরিকরা ওই আবাসিক বাড়িকে মূলত মাদক কিটামিন তৈরির ‘ল্যাব’ হিসেবে ব্যবহার করে আসছিলেন। সেখান থেকেই তারা এই সিন্থেটিক মাদক প্রস্তুত ও সরবরাহ করতেন

সূত্রে জানা গেছে, এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং এই বিপুল পরিমাণ মাদক কোথায় সরবরাহ করা হতো, তা খতিয়ে দেখা হচ্ছে। 

অভিযানের নেতৃত্ব দেওয়া সংশ্লিষ্টরা জানান, বিভিন্ন আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এ চক্র বিশ্বের বিভিন্ন দেশে কিটামিন পাচার করতো। সর্বশেষ একটি সাউন্ড সিস্টেমের মধ্যে বিশেষ কৌশলে কলম্বতে পাচারের সময় চালানটি জব্দ করে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর। এর পর থেকেই এর প্রেরকের সন্ধানে অভিযান শুরু করে গোয়েন্দারা। পরে উত্তরার বাসাটিতে সন্ধ্যান মেলে তাদের। আবিষ্কার করা হয় কিটামিন তৈরির ভয়াবহ ল্যাব। পাঁচ থেকে ছয় মাস আগে এই বাসাটি ভাড়া নেয় তিন চীনা নাগরিক।

উত্তরা এলাকায় বিদেশি নাগরিকদের এমন অবৈধ কর্মকাণ্ড ও আবাসিক এলাকায় মাদক তৈরির কারখানা গড়ে ওঠার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কিটামিন হলো মূলত একটি শক্তিশালী চেতনানাশক ওষুধ, যা চিকিৎসাক্ষেত্রে বিশেষ করে ট্রমা, জরুরি অপারেশন এবং ব্যথানাশকের জন্য ব্যবহৃত হয়। তবে এর হ্যালুসিনোজেনিক ও বিচ্ছিন্নকারী প্রভাবের কারণে এটি বর্তমানে অবৈধ মাদক হিসেবেও ব্যবহৃত হচ্ছে।

বিনোদনমূলক নেশা হিসেবে এটি কেট, স্পেশাল ‘কে’ নামে পরিচিত, যা তরল বা স্ফটিক পাউডার আকারে পাওয়া যায়।

একাত্তর/এসি
রাজধানীতে সম্প্রতি সবচেয়ে বড় ইয়াবার চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় ব্যক্তিগত বিলাশবহুল একটি গাড়ির ভেতরে থেকে বিশেষ কায়দায় এক লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক...
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ বিভাগ।
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর