ধানমন্ডি লেক ও রবীন্দ্র সরোবর এলাকায় আর বাণিজ্যিক স্থাপনা নয়: ডিএসসিসি প্রশাসক

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০৩:৩১ পিএম

রাজধানীর ধানমন্ডি লেক ও রবীন্দ্র সরোবর এলাকাকে কোনোভাবেই বাণিজ্যিক এলাকায় পরিণত করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। বুধবার (১ এপ্রিল) ওই এলাকা পরিদর্শনে এসে তিনি এই মন্তব্য করেন।

পরিদর্শনকালে রবীন্দ্র সরোবরের আশেপাশে অতিরিক্ত বাণিজ্যিক স্থাপনা দেখে উষ্মা প্রকাশ করেন প্রশাসক। পরে গণমাধ্যমকর্মীদের তিনি জানান, ধানমন্ডির বাসিন্দাদের জন্য একটি সুস্থ ও মনোরম পরিবেশ নিশ্চিত করাই সিটি করপোরেশনের মূল লক্ষ্য। এই লক্ষ্যে এলাকায় নতুন কোনো বাণিজ্যিক স্থাপনা বা রেস্তোরাঁ গড়ে তুলতে দেওয়া হবে না।

প্রশাসক আরও জানান, বর্তমানে যেসব ইজারাদার তাদের চুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন করেছেন, জনস্বার্থে সেসব আবেদন আপাতত বিবেচনা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া লেক ও এর আশপাশের পরিবেশ মানুষের হাঁটার উপযোগী রাখতে স্থানীয় বাসিন্দাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করে দেওয়া হবে।

এসময় ডেঙ্গু নিয়ন্ত্রণ এবং জলাবদ্ধতা দূরীকরণে সিটি করপোরেশন ও সরকার নিরলসভাবে কাজ করছে বলেও আশ্বস্ত করেন ডিএসসিসি প্রশাসক। অনুষ্ঠানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একাত্তর/আরএ
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারী ব্যাগ ধরে টান দেওয়ায় রিকশা থেকে পড়ে এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারা গেছেন।
ঢাকার সবুজবাগ থানাধীন নন্দীপাড়া বড় মসজিদ এলাকা থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে স্বামীকে হত্যার কথা জানিয়ে আত্মসমর্পণ করেছেন রেহেনা আক্তার (৪০) নামে এক নারী।
চীন সীমান্ত সংলগ্ন রাসুওয়াগাধির ৮৪ কিলোমিটার দক্ষিণে গালছির 'জেহ্রে' জলবিদ্যুৎ সাবস্টেশনটি এখন গত ২৬ আগস্টের প্রলয়ঙ্করী বন্যার তাণ্ডবের এক ভয়াবহ সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। ত্রিশূলী নদীর কোল ঘেঁষে...
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৬ জনে। 
হিমালয় ধসের ফলে নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় যেখানে ১,২৫০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং হাজার হাজার মানুষ নিখোঁজ, সেখানে চরম সহনশীলতা ও বেঁচে থাকার এক মানবিক প্রতীক হয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর