মধ্যপ্রাচ্যে নিরাপত্তা সঙ্কট: এক মাসে শাহজালালে বাতিল ৮৯৪ ফ্লাইট

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ পিএম

মধ্যপ্রাচ্যে সৃষ্ট অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতির জেরে গত এক মাসে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮৯৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। একই সময়ে আকাশসীমা এড়িয়ে সীমিত পরিসরে মধ্যপ্রাচ্যগামী এক হাজার ২৮৯টি ফ্লাইট পরিচালিত বা পরিকল্পনায় রাখা হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করলে ঢাকার সঙ্গে মধ্যপ্রাচ্যের সরাসরি যোগাযোগে বড়ো ধরনের বিঘ্ন ঘটে। এর ফলে বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্সের শত শত ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট বাতিলের মধ্য দিয়ে সঙ্কটের শুরু হয়, যা পুরো মার্চ মাসজুড়েই অব্যাহত ছিলো। এক মার্চ সর্বোচ্চ ৪০টি এবং দুই মার্চ ৪৬টি ফ্লাইট বাতিল হয়। মার্চ মাসের শেষ পর্যন্ত প্রতিদিন গড়ে ১৮ থেকে ৩৩টি ফ্লাইট বাতিল হয়েছে।

এদিকে এক এপ্রিলও ১৮টি ফ্লাইট বাতিল হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে- এয়ার অ্যারাবিয়া ও জাজিরা এয়ারওয়েজের চারটি করে, কাতার এয়ারওয়েজের চারটি, কুয়েত এয়ারওয়েজ, গালফ এয়ার ও এমিরেটসের দুটি করে ফ্লাইট।

সঙ্কটকালীনও বিকল্প রুটে সীমিত আকারে ফ্লাইট পরিচালনা অব্যাহত রয়েছে। ২৮ ফেব্রুয়ারি থেকে এক এপ্রিল পর্যন্ত মাস্কাট, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত অভিমুখে মোট এক হাজার ২৮৯টি ফ্লাইট পরিচালিত বা পরিকল্পনা করা হয়েছে।

পরিসংখ্যানে দেখা যায়, মার্চের মাঝামাঝি থেকে ফ্লাইট পরিচালনার সংখ্যা কিছুটা বাড়তে থাকে। ২৪ ও ২৬ মার্চ সর্বোচ্চ ৫০টি করে ফ্লাইট পরিচালিত হয়। ৩১ মার্চ ৪৮টি ফ্লাইট চলেছে এবং এক এপ্রিল ৫১টি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে।

ফ্লাইট বাতিলের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন মধ্যপ্রাচ্যগামী প্রবাসী কর্মী, ব্যবসায়ী ও ট্রানজিট যাত্রীরা। অনেককে বিমানবন্দরে এসে ফিরে যেতে হচ্ছে, আবার অনেকের ভ্রমণ পরিকল্পনায় বড়ো ধরনের পরিবর্তন আনতে হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের আকাশসীমা ধীরে ধীরে স্বাভাবিক হলে ফ্লাইট সংখ্যা আরও বাড়ানো হবে। পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে পরিবর্তন আসতে পারে।

ভোগান্তি এড়াতে যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

একাত্তর/এসি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা নিশ্চিত এবং যেকোনো অগ্নিকাণ্ড কিংবা দুর্ঘটনা মোকাবেলায় সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন...
ভুটানের প্রধানমন্ত্রীর এই সংক্ষিপ্ত যাত্রাবিরতিতে তাকে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব জাপানের সংস্থাকে দেওয়ার চুক্তি চলতি বছরের আগস্টের শেষ দিকে কিংবা সেপ্টেম্বরের শুরুর দিকে সম্পন্ন হতে পারে বলে...
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে চালু হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ওই দিন প্রধানমন্ত্রী তারেক রহমান টার্মিনালটির উদ্বোধন করবেন এবং সেদিন...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর