এমপিদের ভবনে জোরদার নিরাপত্তা ও সংসদে আধুনিক সাউন্ড সিস্টেমের সুপারিশ

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০৫:০৮ পিএম

মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়ায় অবস্থিত সংসদ সদস্য ভবনসমূহের সংস্কার কাজ দ্রুত শেষ করা এবং ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে সংসদ কমিটি। একই সঙ্গে সংসদ অধিবেশন কক্ষে আধুনিক প্রতিধ্বনিবিহীন সাউন্ড সিস্টেম স্থাপন ও ধীরগতির ইন্টারনেট সমস্যা সমাধানের সুপারিশ করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটির তৃতীয় বৈঠকে এসব সিদ্ধান্ত ও সুপারিশ করা হয়। কমিটির সভাপতি ও সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠকে মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়ার সংসদ সদস্য ভবনগুলোতে সিভিল, ই/এম এবং কাঠের কারখানা বিভাগের মেরামত কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এছাড়া শেরেবাংলা নগরের এমপি হোস্টেলে ১৫৬টি অফিস কক্ষ বরাদ্দের জন্য দ্রুত সংস্কার কাজ শেষ করার তাগিদ দেওয়া হয়। আগামী ১০ এপ্রিলের মধ্যে সংসদ সদস্যদের ফ্ল্যাট বরাদ্দ নিশ্চিত করারও সুপারিশ করেছে কমিটি।

সংসদ সদস্যদের জরুরি চিকিৎসা নিশ্চিতে সংসদের মেডিক্যাল সেন্টারে পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিক্যাল অফিসার পদায়নের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি সংসদ সদস্যদের আবাসন এলাকায় নিরাপত্তা জোরদার এবং বরাদ্দ করা জনবল আগের রেওয়াজ অনুযায়ী বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।

সংসদ অধিবেশন কক্ষে শব্দের প্রতিধ্বনি কমাতে আধুনিক সাউন্ড সিস্টেম স্থাপনের সুপারিশ করেছে কমিটি। নতুন এই সিস্টেমে শব্দ তৈরি হওয়ার এক সেকেন্ডের মধ্যে তা শোষণের সক্ষমতা থাকবে। এছাড়া সংসদ এলাকায় ধীরগতির ইন্টারনেট সমস্যার দ্রুত সমাধান এবং পর্যাপ্ত সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বৈঠকে কমিটির সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মোহাম্মদ কয়ছর আহমেদ, মো. শহিদুল ইসলাম, নায়ার ইউসুফ আহমেদ, এস এম জাহাঙ্গীর হোসেন, মো. অলি উল্লাহ, মো. সাইফুল আলম এবং মো. আবুল হাসনাত উপস্থিত ছিলেন।

এছাড়া সংসদ সচিবালয়ের সচিব, অতিরিক্ত সচিব, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

একাত্তর/এসি
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধারের ঘটনায় নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদাকে হেফাজতে নিয়েছে পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। 
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের পাঁচবারের সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট হারুন-অর-রশিদ মারা গেছেন। 
সাবেক সংসদ সদস্য ও বর্ষীয়ান রাজনীতিবিদ জি এম ফজলুল হকের নামাযে জানাজা আজ বুধবার দুপুর ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে।
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর