পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেলো স্কুলছাত্রের

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ পিএম

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে সাকিবুল হাসান (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (৪ এপ্রিল) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সাকিবুল রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র ছিলো। সে বগুড়া জেলার শাহজাহানপুর থানার আব্দুল করিমের ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে রাজধানীর শান্তিনবাগে থাকতো সে। দুই ভাই-বোনের মধ্যে সাকিবুল ছিলো বড়।

স্বজনরা জানান, শনিবার সকালে খেলাধুলার কথা বলে স্কুল ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয় সাকিবুল। বেলা সাড়ে ১১টার দিকে রাজারবাগ পুলিশ লাইন্সের বড় মসজিদের পাশের পুকুরে পাঁচ বন্ধুর সঙ্গে গোসল করতে নামে সে। সাঁতার না জানায় একপর্যায়ে পুকুরের গভীর পানিতে তলিয়ে যায় সাকিবুল। পরে বন্ধুরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছেলের এমন মৃত্যুতে বাকরুদ্ধ মা মনি আক্তার। তিনি জানান, সকালে হাসিমুখেই বাসা থেকে বের হয়েছিল তার সন্তান, কিন্তু পুকুরের পানি যে তার প্রাণ কেড়ে নেবে তা কল্পনাও করেননি।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

একাত্তর/আরএ
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
নেপালের প্রলয়ংকরী বন্যায় বিধ্বস্ত ত্রিশূলী থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দীর্ঘ ৯ দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধারের পর নতুন করে আশার আলো জেগেছিল। তবে, সেই আশা স্থায়ী হলো না। সুড়ঙ্গের শেষ...
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর