নাইমের শোকে বারবার মূর্ছা যাচ্ছেন মা

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০৬:২০ পিএম

দক্ষিণ কেরানীগঞ্জের আমবাগিচা এলাকায় একটি অবৈধ লাইটার গ্যাস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। তবে এই মৃত্যুর মিছিলের মাঝে সবথেকে হৃদয়বিদারক দৃশ্য হয়ে দাঁড়িয়েছে ১৩ বছরের কিশোর নাইমের নিখোঁজ হওয়া। আগুনের লেলিহান শিখা নিভে গেলেও নাইমকে খুঁজে না পেয়ে তার মায়ের আর্তনাদে ভারী হয়ে উঠেছে আমবাগিচার বাতাস।

নাইমের মা বারবার মূর্ছা যাচ্ছেন। জ্ঞান ফিরলেই বুক ফাটা আর্তনাদে সন্তানকে খুঁজছেন তিনি। ছোট্ট নাইম পেটের দায়ে এই কারখানায় কাজ করতে এসেছিল, কিন্তু সেই কর্মস্থলই যে তার জন্য কাল হয়ে দাঁড়াবে, তা কেউ ভাবেনি। অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিস পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনে ভেতর থেকে একে একে পাঁচটি মরদেহ উদ্ধার করে। তবে প্রিয় সন্তানের নিথর দেহটি শনাক্ত করার শক্তিও যেন হারিয়ে ফেলেছেন তার স্বজনরা।

স্থানীয়দের অভিযোগ, এই কারখানায় এর আগেও আগুন লেগেছিল। পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকা সত্ত্বেও প্রশাসনকে ম্যানেজ করে অবৈধভাবে এটি চালানো হচ্ছিলো। পানি স্বল্পতার কারণে দমকল বাহিনীকে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়েছে। ফায়ার সার্ভিস এখনও অগ্নিকাণ্ডের সঠিক কারণ নিশ্চিত করতে পারেনি।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আফতাব আহমেদ জানিয়েছেন, কারখানাটির কোনো বৈধ কাগজপত্র ছিলো না। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের দাফন-কাফনের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকা জেলা বিএনপির সভাপতি নিপুণ রায় দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

স্থানীয়রা আরও তিন শ্রমিককে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। বর্তমানে পুরো এলাকায় শোকের মাতম চলছে।

একাত্তর/আরএ
রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে বৈদ্যুতিক তারে পেঁচিয়ে পড়া টিয়া উদ্ধারে গিয়ে দগ্ধ হওয়া তিনজনের একজনের মৃত্যু হয়েছে।
রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে বৈদ্যুতিক তারে পেঁচিয়ে পড়া টিয়া উদ্ধারে গিয়ে তিনজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর