স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টিফান লিলার। 

রোববার (৫ এপ্রিল) দুপুরে রাজধানীর বেইলি রোডে স্বরাষ্ট্রমন্ত্রীর সরকারি বাংলোতে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ বাহিনীর সংস্কার এবং মানবাধিকার সুরক্ষাসহ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

সাক্ষাৎকালে উভয় পক্ষ বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে মতবিনিময় করেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো- দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং চ্যালেঞ্জ, পুলিশ সংস্কার ও কমিশন: স্বাধীন পুলিশ কমিশন গঠন এবং পুলিশের সামগ্রিক পুনর্গঠন এবং জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ এবং গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ। এছাড়া বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর বর্তমান অবস্থা ও সহায়তা নিয়ে আলোচনা হয়েছে।

পুলিশ সংস্কারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকার পুলিশ বাহিনীকে আধুনিক ও জনবান্ধব করতে কাজ করে যাচ্ছে। তবে এই সংস্কার প্রক্রিয়া রাতারাতি সম্পন্ন করা সম্ভব নয়; সরকার একটি টেকসই ও ধারাবাহিক উন্নয়নে বিশ্বাসী।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, পুলিশের পুনর্গঠন, সংস্কার এবং সামর্থ্য ও সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে ইউএনডিপি কারিগরি ও প্রয়োজনীয় সহযোগিতা দিতে পারে। বাংলাদেশ সরকার এই লক্ষ্য অর্জনে সংস্থাটির সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করে।

বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী ইউএনডিপি প্রতিনিধিদলকে স্বাগত জানান। অন্যদিকে, আবাসিক প্রতিনিধি স্টিফান লিলার নতুন পোর্টফোলিওতে দায়িত্ব গ্রহণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। বৈঠকে উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।

একাত্তর/এসি
বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ এবং টঙ্গী ইজতেমা মাঠ ব্যবহারকে কেন্দ্র করে তাবলিগ জামাতের দুই পক্ষ—সাদপন্থি ও জুবায়েরপন্থিদের সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৈঠক শেষে তিনি...
সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করায় নির্বাচন কমিশনসহ (ইসি) এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। একই সঙ্গে আসন্ন...
বর্তমান সরকারের আমলে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, সরকারের ওপর ঢালাওভাবে ব্যর্থতার দায় চাপানো বা আইনশৃঙ্খলা...
বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ২০১৫ সালে গুম করার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক র‍্যাব কর্মকর্তা জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর