শিক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াতে সব পদক্ষেপ নেবে সরকার: সেতু প্রতিমন্ত্রী

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ১২:৪২ পিএম

শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে, সে বিষয়ে সরকার সব ধরনের পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার উপযোগী সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের রাজনৈতিক ব্যানার ও ফেস্টুন সরিয়ে ফেলা হবে বলে। 

শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর একটি শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

এসময় জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাস্তবতায় নতুন বাংলাদেশকে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন সেতু প্রতিমন্ত্রী। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদেরসহ শহীদ ওসমানের হাদীর জীবনের বিনিময়ে পাওয়া দেশকে আমরা নতুনভাবে গড়ে তুলতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই দেশ হবে পূর্ণ গণতান্ত্রিক।

প্রতিমন্ত্রী তার বক্তব্যে জানান, নির্বাচনের পর এরই মধ্যে সব রাজনৈতিক ব্যানার ও ফেস্টুন সরিয়ে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে যাতে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক ব্যানার টানানো না হয়, সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন করেন, শিক্ষার্থীরা যাতে কোনো বাধা ছাড়াই শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করতে পারে, সেটি নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষে সড়ক ও পরিবহন ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার ও পদক্ষেপ নেওয়া হবে।

একাত্তর/এসি
বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট স্টেশন মাস্টার ও ট্রেনচালককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে রেলের মাঠ পর্যায়ের কর্মীদের সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর