রেমিট্যান্সের পরিধি বাড়ানো অত্যন্ত জরুরি: তথ্যমন্ত্রী

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ১২:২৪ পিএম

দেশের অর্থনীতি সচল রাখতে রেমিট্যান্স আয়ের পরিধি বাড়ানো অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি জানিয়েছেন, বিদেশে দক্ষ জনশক্তি পাঠিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন বাড়াতে বর্তমান বিএনপি সরকার সতর্কভাবে কাজ করছে।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে ঢাকার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘ইউরোপে জনশক্তি প্রেরণে প্রতিকূলতা ও সম্ভাবনা এবং প্রবাসীদের সরকারে প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করা হয়।

তথ্যমন্ত্রী বলেন, বৈদেশিক মুদ্রা উৎপাদনে আমাদের দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। এই লক্ষে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। 

তিনি উল্লেখ করেন, রেমিট্যান্স আমাদের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর প্রবাহ বাড়াতে সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে।

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, বিগত সরকারের লুটপাটের কারণে দেশের অর্থনীতি বর্তমানে একটি ভঙ্গুর পরিস্থিতিতে দাঁড়িয়েছে। ফ্যাসিবাদী সরকার দেশকে ধ্বংস করে দিয়ে গেছে।

তিনি আরও জানান, ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই দেশকে পুনর্গঠন করতে সরকার সুদূরপ্রসারী ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাজ করতে চায়।

সেমিনারে ইউরোপে জনশক্তি রপ্তানির বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করা হয়। একইসঙ্গে রাষ্ট্র পরিচালনায় প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বের সাথে উঠে আসে। তথ্যমন্ত্রী আশ্বস্ত করেন যে, প্রবাসীদের স্বার্থ রক্ষা ও তাদের অবদানকে স্বীকৃতি দিতে সরকার ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে।

একাত্তর/এসি
দেশীয় উদ্ভাবন জোরদারে তরুণ প্রযুক্তিবিদদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেমিকন্ডাক্টর ও রোবটিক্স গবেষণার প্রসারে সরকার নীতিগত সহায়তা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ইতিহাস থেকে স্বৈরশাসকদের পরিণতির শিক্ষা শেখ হাসিনা নেননি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সেই শিক্ষা নিলে শেখ হাসিনা অন্তত বিরোধী দলে তার অবস্থান ধরে রাখতে...
তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা শুধু ব্যক্তিগত কর্মসংস্থান বা চাকরি পাওয়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের জ্ঞান ও মেধাকে জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক সম্ভাবনার সঙ্গে যুক্ত করার আহ্বান জানিয়েছেন তথ্য ও...
‎দেশ ও সমাজের উন্নয়ন করতে হলে চলচ্চিত্রের মতো শক্তিশালী মাধ্যমকে কার্যকরভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর