যুবসমাজকে মাঠমুখী হওয়ার আহবান জাইমা রহমানের

হাতিরঝিলে হাফ ম্যারাথন

আপডেট : ২৩ মে ২০২৬, ০৯:০৬ পিএম

‘ওয়ান রান, ওয়ান গোল অ্যান্ড ওয়ান ওয়ার্ল্ড’- এই বৈশ্বিক স্লোগানকে সামনে রেখে রাজধানীর দৃষ্টিনন্দন হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে অত্যন্ত সফলভাবে সম্পন্ন হলো আন্তর্জাতিক হাফ ম্যারাথন ‘ওয়ান রান’। দেশ-বিদেশের প্রায় এক হাজার পেশাদার ও অপেশাদার অ্যাথলেটের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো হাতিরঝিল এলাকা আজ এক উৎসবমুখর ক্রীড়াশৈলীতে রূপ নেয়।

শনিবার এই প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার জাইমা রহমান এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ব্যারিস্টার জাইমা রহমান দেশের যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার বার্তা দিয়ে বলেন, ‘জীবনকে ভালোবাসুন, ফিট থাকুন’। তিনি দেশের বিভিন্ন প্রান্তে আয়োজিত এই ধরনের দৌড় প্রতিযোগিতার ভূয়সী প্রশংসা করে বলেন, বান্দরবান, কক্সবাজার কিংবা চট্টগ্রামের মতো প্রাকৃতিক সৌন্দর্যের জায়গাগুলোতে নিয়মিত এই ধরনের ইভেন্ট আয়োজন সাধারণ মানুষকে সুস্থ জীবনযাপন ও ফিটনেস ধরে রাখতে দারুণভাবে অনুপ্রাণিত করছে।

জাইমা রহমান উপস্থিত সকলের সামনে নিজের একটি সুপ্ত ইচ্ছার কথা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে তিনিও নিজে এমন আন্তর্জাতিক মানের আয়োজনে অংশ নিয়ে সবার সঙ্গে ট্র্যাকে দৌড়াতে আগ্রহী।

একটি বৈষম্যহীন ও সুস্থ সমাজ বিনির্মাণে খেলাধুলার ভূমিকার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, একটি সুন্দর সমাজ গড়তে নারী-পুরুষ এবং সব ধরনের সামর্থ্যের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজন। আর এই লক্ষ্য অর্জনে সমাজের সবাইকে পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়ে একযোগে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে অংশ নেয়া ৭৪ বছর বয়সী এক প্রবীণ ম্যারাথন অ্যাম্বাসেডরের জীবনের অনুপ্রেরণাদায়ক ও লড়াকু গল্পের উদাহরণ টেনে ব্যারিস্টার জাইমা দেশের তরুণ ও যুবসমাজকে অলসতা ভেঙে মাঠমুখী হওয়ার জোর আহ্বান জানান। একই সঙ্গে আন্তর্জাতিক মানের এই হাফ ম্যারাথনটি সফলভাবে সম্পন্ন করার জন্য তিনি সংশ্লিষ্ট সকল আয়োজক ও দেশি-বিদেশি অ্যাথলেটদের আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে খেলাধুলার কোনো বিকল্প নেই। আমরা সবাই মিলে যদি দেশে একটি সর্বজনীন খেলাবান্ধব পরিবেশ তৈরি করতে পারি, তবে পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে সমাজের গুণগত পরিবর্তন আনা সম্ভব।

প্রতিমন্ত্রী বর্তমান সরকারের ক্রীড়া ভাবনার কথা তুলে ধরে আরও বলেন, দেশের খেলাধুলার সামগ্রিক মানোন্নয়ন এবং বিশ্বমঞ্চে ‘স্পোর্টস ডিপ্লোম্যাসি’ বা ক্রীড়া কূটনীতিকে এগিয়ে নিতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের আধুনিক রূপান্তর ও চলমান অগ্রযাত্রার মূল রূপকার হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর সুযোগ্য কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। যুবসমাজকে মাদক ও অনৈতিক পথ থেকে দূরে রেখে মাঠমুখী করা এবং স্পোর্টসকে একটি শক্তিশালী ইতিবাচক মাধ্যম হিসেবে গড়ে তোলাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।

উল্লেখ্য, এবারের আন্তর্জাতিক ‘ওয়ান রান’ হাফ ম্যারাথনে ১, ৫, ১০ এবং ২১.১ কিলোমিটার—এই চার ভিন্ন ক্যাটাগরিতে দেশি ও বিদেশি অ্যাথলেটরা অংশ নেন। অ্যাথলেটদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বাংলাদেশের উদীয়মান ক্রীড়া এবং ফিটনেস সংস্কৃতির এক উজ্জ্বল ও ইতিবাচক চিত্র বিশ্বদরবারে তুলে ধরেছে।

এআরএস
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নবনির্মিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক...
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সাম্প্রতিক নাশকতা, বিশৃঙ্খলা, ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও নৈরাজ্য কঠোর হাতে দমন করতে গভীর রাতে এক বিশাল সাঁড়াশি ও চিরুনি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামে এক ব্যক্তিকে চর-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামে এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
রাজধানী ঢাকা শহরে সম্পূর্ণ অনিয়ন্ত্রিতভাবে চলা ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে এবার একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় এনে চলাচলের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক, রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর