ছয় শিশুর মৃত্যু: আদ্–দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা

আপডেট : ২৮ মে ২০২৬, ০৩:০৭ পিএম

রাজধানীর মগবাজারে আদ্–দ্বীন হাসপাতালে ‘অবহেলার’ অভিযোগ এনে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে।

বুধবার (২৭ মে) রাতে রাজধানীর রমনা থানায় হাবিবুর রহমান নামে এক নবজাতকের বাবা অভিযোগ দায়ের করেন। পরে বৃহস্পতিবার (২৮ মে) সেটি মামলা হিসেবে লিপিবদ্ধ করা হয়।

রমনা থানার অফিসার ইনচার্জ আশিক ইকবাল সাংবাদিকদের জানান, এজাহারে কোনো ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি। আসামি হিসেবে হাসপাতাল কর্তৃপক্ষকে উল্লেখ করা হয়েছে। তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

এর আগে মারা যাওয়া ছয় নবজাতকের মরদেহ বুধবার রাতেই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবার এই নবজাতকদের ময়নাতদন্ত করাতে চায়নি, সে কারণে তাদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ বুঝিয়ে দেওয়ার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কারণ, মারা যাওয়া শিশুদের বয়স ছিল মাত্র এক থেকে তিন দিন।

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে বুধবার ভোরে এই ছয় নবজাতকের মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, ওয়ার্ডে অব্যবস্থাপনা ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) বন্ধ থাকার কারণে এ ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ব্রিফ করলেও মৃত্যুর কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার কারণ অনুসন্ধানে বুধবারই তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তিনদিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

একাত্তর/এসি
ঢাকার শিশু হাসপাতালে চিকিৎসকদের অবহেলা দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়ে বলে অভিযোগ করেছেন স্বজনরা। শিশুটির রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বিপজ্জনক পর্যায়ে নেমে এসেছিল। রক্ত পরীক্ষার রিপোর্টেও...
রাজধানীতে আয়ান ও আয়হামের মৃত্যুর পর শিশুদের খতনা করানো নিয়ে আতঙ্কে পড়েছেন অভিভাবকরা। ইসলামি সংস্কৃতির অন্যতম প্রতিষ্ঠিত এই অনুশাসন তাদের ছেলে শিশুর জন্য পালন করা নিয়ে রীতিমতো ভয়ে আছেন। খতনা করার...
রাজধানীর মালিবাগের জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টারে খতনা করাতে গিয়ে শিশুর মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ওই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া...
রাজধানীর মালিবাগের একটি ডায়াগনস্টিক সেন্টারে সুন্নতে খতনা করাতে গিয়ে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার দুই চিকিৎসককে জেলগেটে দুই দিন জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত।
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর