দুই চিকিৎসককে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১০ পিএম

রাজধানীর মালিবাগের একটি ডায়াগনস্টিক সেন্টারে সুন্নতে খতনা করাতে গিয়ে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার দুই চিকিৎসককে জেলগেটে দুই দিন জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত।

বুধবার গ্রেপ্তার এসএম মুক্তাদির ও মাহবুবকে  আদালতে হাজির করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা হাতিরঝিল থানার উপ-পরিদর্শক রুহুল আমিন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত এ আদেশ দেন।

এর আগে রাজধানীর মালিবাগের  মালিবাগের জেএস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে খতনা করাতে গিয়ে চতুর্থ শ্রেণির ছাত্র আহনাফ তাহমিন আয়হামের (১০) মৃত্যু হয়।

শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় দেওয়া অভিযোগে বলা হয়, মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্র আহনাফ তাহমিন আয়হামকে (১০) মালিবাগের জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিক্যাল চেকআপ সেন্টারে ভর্তি করানো হয়। খতনা করার আগে অ্যানেসথেসিয়া দেওয়ার পর তার আর জ্ঞান ফেরেনি। লোকাল অ্যানেসথেসিয়া দেওয়ার কথা থাকলেও ফুল অ্যানেসথেসিয়া দেওয়া হয় আয়হামকে। ঘণ্টাখানেকের মধ্যে তাকে মৃত ঘোষণা করা হয়।

গত রাতে আয়হামের বাবা ফখরুল আলম একাত্তরকে বলেন, অ্যানেস্থেসিয়া দিতে নিষেধ করার পরও সেটি শরীরে পুশ করেন ডাক্তার মুক্তাদির। তার অভিযোগ, এই মৃত্যুর দায় মাক্তাদিরসহ হাসপাতাল কর্তপক্ষ সবারই। পরে তিনি এ ঘটনায় হাতিরঝিল থানায় মামলা দায়ের করেন।

এদিকে শিশুমৃত্যুর ঘটনায় অভিযোগ পাওয়ার পর বুধবার পুলিশ দুই চিকিৎসককে গ্রেপ্তার করে। একই দিন স্বাস্থ্য অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।

একাত্তর/এসি
রাজধানীর মগবাজারে আদ্–দ্বীন হাসপাতালে ‘অবহেলার’ অভিযোগ এনে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে।
রাজধানীর মালিবাগের আলোচিত ফরচুন শপিংমলে স্বর্ণের দোকানে ৫০০ ভরি সোনা চুরির ঘটনায় বিপুল পরিমাণ স্বর্ণালংকারসহ চার জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলের একটি দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৮ অক্টোবর) দিনগত রাতে ওই শপিং মলের শম্পা জুয়েলার্সে এই চুরির ঘটনা ঘটে।
রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের স্টাফদের ওপর হামলা ও কাউন্টারে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। হামলায় অন্তত ১০ জন আহত হওয়ার কথা জানিয়েছেন পরিবহনের পরিচালক।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর