পিএসসি সংস্কারের দাবিতে শাহবাগ অবরোধ, সোমবার রাজুতে গণজমায়েত

আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ০৯:১৬ পিএম

পাবলিক সার্ভিস কমিশন-পিএসসি সংস্কার চেয়ে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে ‌‘শাহবাগ ব্লকেড কর্মসূচি’ পালন করেছেন চাকরিপ্রার্থীরা।

রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে পিএসসি সংস্কার আন্দোলনের ব্যানারে মিছিল নিয়ে তারা শাহবাগে আসেন। 

এরপর শহবাগ মোড় অবরোধ করে ব্লকেড কর্মসূচি পালন করেন। এসময় আন্দোলনকারীরা শাহবাগের চারদিক ঘিরে রেখে তাদের দাবির পক্ষে নানা ধরনের স্লোগান দিতে থাকেন। যার কারণে, শাহবাগের আশেপাশের সড়কগুলোতে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে রাত সাড়ে আটটার দিকে সোমবার বিকেলে রাজু ভাস্কর্যে গণ জমায়েতের ঘোষণা দিয়ে অবরোধ তুলে নেন তারা। 

এর আগে পিএসসির সংস্কার চেয়ে চতুর্থ দিনের মতো অনশনরত শিক্ষার্থীদের দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আসেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

এর আগে বিকেলে এক ফেসবুক পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, পিএসসি নিয়ে সর্বশেষ ক্যাবিনেট মিটিংয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দীর্ঘসূত্রিতা, অনিয়ম এসব বিষয়ে আলোচনার পর সরকার দুইটি পিএসসি করার সিদ্ধান্ত নিয়েছে। আর এই আন্দোলন শুরু হবার পরপরই যারা দায়িত্বে আছে তাদের কাছে ছাত্রদের দাবিগুলো পৌঁছে দিয়েছি।

একাত্তর/এসি
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত চার সদস্যকে শপথবাক্য পাঠ করিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
পুনরায় ৪৩তম বিসিএসের নন-ক্যাডারে পদ সংখ্যা বাড়িয়ে বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি করেছেন চাকরিপ্রার্থীরা।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর