আইন অনুযায়ী শপথ গ্রহণের আগে মেয়রের দায়িত্ব নিবেন না ইশরাক

আপডেট : ১৭ জুন ২০২৫, ০১:৩৮ পিএম

স্থানীয় সরকারের আইন অনুযায়ী শপথ গ্রহণের আগ পর্যন্ত মেয়রের দায়িত্ব নিবেন না বলে জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তবে আন্দোলনের কারণে নাগরিকদের জরুরি সেবা বন্ধ যেন না হয় সেজন্য দক্ষিণ সিটির কর্মকর্তা কর্মচারীদের দিক নির্দেশনা দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৭ জুন) সকালে নগর ভবনের সামনে গণঅবস্থান কর্মসূচি শেষে এসব কথা জানান তিনি।

এসময় তিনি অভিযোগ করে বলেন, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গণমাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য প্রকাশ করে শপথ ভঙ্গ ও নৈতিক অধিকার হারিয়েছেন। তাই তার পদত্যাগের দাবিও জানান তিনি।

এসময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দুর্নীতিতে জড়িতদের শাস্তির দাবি জানান তিনি। নগরভবনের অচল অবস্থার জন্য বর্তমান সরকারকে দায়ী করে অতিদ্রুত মেয়রের দায়িত্ব না বুঝিয়ে দিলো আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ইশরাক হোসেন।

একাত্তর/আরএ
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত চার সদস্যকে শপথবাক্য পাঠ করিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
যে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত থাকে, সেখানেই জবাবদিহিতা ও সুষ্ঠু নির্বাচন সম্ভব, আর গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশের জন্য নির্বাচন অপরিহার্য।
বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে নগরভবনের সামনে মঙ্গলবারও (১৭ জুন) অবস্থান কর্মসূচি পালন করছে ডিএসসিসির কর্মচারী ইউনিয়নের কর্মচারীদের একাংশ ও তার সমর্থকরা।
বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, প্রয়োজনে বিগত কাউন্সিলর ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নিয়ে বিপ্লবী নগর কাউন্সিল করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যক্রম পরিচালনা করা হবে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর