ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০৭, মামলা ৫৭

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পিএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫৭টি মামলা দায়ের করা হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার  (২৩ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ৩২ জন, লালবাগ বিভাগ ৩৬ জন, ওয়ারী বিভাগ ৫৬ জন, মতিঝিল বিভাগ ৫৮ জন, তেজগাঁও বিভাগ ১০৫ জন, মিরপুর বিভাগ ১৩২ জন, গুলশান বিভাগ ৪০ জন, উত্তরা বিভাগ ৪১ জন, এসআরইউ বিভাগ চার ও গোয়েন্দা বিভাগ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে একটি অবিষ্ফোরিত ককটেল, ১৩টি বিষ্ফোরিত ককটেলের অংশবিশেষ, ২০ কেজি ২৫৬ গ্রাম গাঁজা, ১২১৪২ পিস ইয়াবা, পাঁচ গ্রাম হেরোইন, ১৮ বোতল বিদেশি মদ, ১১৮ ক্যান বিয়ার, একটি সিএনজি, ১৪টি মোবাইলফোন, নগদ ২৬০০ টাকা ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

একাত্তর/কেআই
রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে লালমাটিয়ার একটি বাসায়...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৩৫ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৩৬টি মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুই দিনে ৯০০টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ২৮২টি গাড়ি ডাম্পিং এবং ২০৩টি গাড়ি রেকার করা...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩২টি মামলা দায়ের করা হয়েছে।
আগামী জানুয়ারি মাসে খুলনা থেকে ঢাকায় নতুন একটি বিরতিহীন ট্রেন চালু হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য আলী আসগর লবী। 
রাষ্ট্রদূত পদ থেকে মেজর জেনারেল মো. জাহাংগীর আলমকে প্রত্যাহার করে বাংলাদেশ সেনাবাহিনীতে ফেরত পাঠানো হয়েছে। এ লক্ষ্যে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। 
মাত্র ১৫ বছর বয়স, অথচ ব্যাট হাতে যা করে দেখালেন বৈভব সূর্যবংশী, তা যেন ক্রিকেটের ইতিহাসে নতুন এক বিস্ময়ের জন্ম দিল। এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ভারত ‘এ’ দলের...
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ১৪৫ জন রোগী। এ নিয়ে চলতি বছরের পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর