২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও চার মৃত্যু, মোট ৫২৪

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২০ পিএম

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ১৪৫ জন রোগী। এ নিয়ে চলতি বছরের পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫২৪ জনে এবং মোট আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৭৫ হাজার ৯৮৫ জন। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।   

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৪১৫ জন, ময়মনসিংহ বিভাগে ৮৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৭৩ জন, খুলনা বিভাগে ১৪১ জন, রাজশাহী বিভাগে ১৩১ জন, রংপুর বিভাগে ৫৮ জন, বরিশাল বিভাগে ১৩৭ জন এবং সিলেট বিভাগে পাঁচজন রয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে নতুন ভর্তি হয়েছেন ২০৬ জন রোগী।   

একই সময়ে যে চারজনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ঢাকা বিভাগে তিনজন এবং ময়মনসিংহ বিভাগে একজন মারা গেছেন।   

চলতি বছরের এক জানুয়ারি থেকে ২৪ নভেম্বর পর্যন্ত আক্রান্ত রোগীদের মধ্যে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৭০ হাজার ৬০০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন চার হাজার ৮৬১ জন ডেঙ্গু রোগী।   

চলতি বছর এখন পর্যন্ত সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এই বিভাগে মোট ৭২ হাজার ৪৫৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন ২৬৫ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৬ হাজার রোগী ভর্তি ও ৫৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে ২৫ হাজার ৪৯৪ জন ভর্তি ও ৮৮ জনের মৃত্যু এবং বরিশাল বিভাগে ২১ হাজার ৬৪২ জন ভর্তি ও ৩৩ জনের মৃত্যু হয়েছে।   

অন্য বিভাগগুলোর মধ্যে রাজশাহী বিভাগে ১৩ হাজার ৯৭৫ জন ভর্তি ও ৩১ জনের মৃত্যু, ময়মনসিংহ বিভাগে আট হাজার ৯৬৬ জন ভর্তি ও ৪১ জনের মৃত্যু, রংপুর বিভাগে ছয় হাজার ৩১৫ জন ভর্তি ও ৯ জনের মৃত্যু এবং সিলেট বিভাগে এক হাজার ১৩৫ জন ভর্তি ও চারজনের মৃত্যু হয়েছে।

একাত্তর/এসি
একদিন আগে চলতি বছরের ১৫ মার্চের পর হাম ও উপসর্গে মৃত্যুশূন্য দিনের তথ্য এসেছিলো। কিন্তু এর ২৪ ঘণ্টা বাদেই এলো চরম দুঃসবাদ। এদিন হাম ও এর উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে এক হাজার ৩৬৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ারো ৫২০ জনে এবং মোট ভর্তি...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও উপসর্গে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। চলতি বছরের ১৫ মার্চের পর এই প্রথম রোগটিতে কোনো মৃত্যু হয়নি। তবে একই সময়ে নতুন করে ৯৬টি শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক...
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫১৯ জন রোগী।
আগামী জানুয়ারি মাসে খুলনা থেকে ঢাকায় নতুন একটি বিরতিহীন ট্রেন চালু হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য আলী আসগর লবী। 
রাষ্ট্রদূত পদ থেকে মেজর জেনারেল মো. জাহাংগীর আলমকে প্রত্যাহার করে বাংলাদেশ সেনাবাহিনীতে ফেরত পাঠানো হয়েছে। এ লক্ষ্যে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। 
মাত্র ১৫ বছর বয়স, অথচ ব্যাট হাতে যা করে দেখালেন বৈভব সূর্যবংশী, তা যেন ক্রিকেটের ইতিহাসে নতুন এক বিস্ময়ের জন্ম দিল। এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ভারত ‘এ’ দলের...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫৭টি মামলা দায়ের করা হয়।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর