কাঁঠালবাগানে আগুনে দগ্ধ পাঁচজনের মধ্যে চারজনের মৃত্যু

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১২:১১ পিএম

রাজধানীর কাঁঠালবাগান বাজারের আবাসিক ভবনে আগুনের ঘটনায় দগ্ধ পাঁচজনের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। 

সর্বশেষ বুধবার (২৫ নভেম্বর) সকাল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শামসুন্নাহার বেগম (৫০)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শামসুন্নাহারের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল।

এ ঘটনায় এর আগে একই পরিবারের মা, সাবা ও তার দেড় বছর বয়সী সন্তান এসআর রহমান মাহাবের মৃত্যু হয়েছে। আব্দুর রহমান নামে একজনকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর ভোরে কাঁঠালবাগান বাজারের একটি সাততলা আবাসিক ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে চুলার গ্যাস থেকে আগুনের সূত্রপাত হয়। এতে একই পরিবারের তিনজনসহ পাঁচজন দগ্ধ হন।

একাত্তর/কেআই
রাজধানীর লালবাগে ‘কাচ্চি খানাস’ নামের একটি রেস্তোরাঁয় গ্যাসের লাইন মেরামতের সময় আগুন লেগে ছয় কর্মচারী দগ্ধ হয়েছেন। রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
রাজধানীর কাঁঠালবাগান বাজার এলাকার আবাসিক ভবনে গ্যাসের চুলা থেকে লাগা আগুনে দগ্ধ পাঁচজনের মধ্যে এবার মারা গেছে দেড় বছর বয়সী শিশু আর. এস. রহমান (মাহাব)। এর আগে শিশুটির মা সাবার (২৭) মৃত্যু হয়।
রাজধানীর কাঁঠালবাগান বাজার এলাকার একটি আবাসিক ভবনে গ্যাসের চুলা থেকে লাগা আগুনে দগ্ধ পাঁচজনের একজন গৃহবধূর মৃত্যু হয়েছে। তার নাম সাবা (২৭)। 
রাজধানীর কাঁঠালবাগান এলাকায় গ্যাস বিস্ফোরণ থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ একই পরিবারের পাঁচজন সদস্য দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কাঁঠালবাগান বাজার এলাকার একটি ১০ তলা ভবনের তৃতীয়...
প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে আরোহণ করতে যাচ্ছেন পাকিস্তানের জিশান আলী। এর মধ্য দিয়ে পাকিস্তানের বৈজ্ঞানিক উচ্চাকাঙ্ক্ষায় যেমন এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হলো, তেমনি...
বহুল আলোচিত নারায়ণগঞ্জের সাত খুন মামলার আপিল শুনানি শুরু হয়েছে দেশের সর্বোচ্চ আদালতে।
শতাধিক মানুষকে গুম ও হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন চলছে। 
মেজর জেনারেল পদমর্যাদার তিনজন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর