মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেটো

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১১:২৫ এএম

বিশ্বের ১১৬ জন প্রতিযোগীকে পেছনে ফেলে ৭৫তম মিস ইউনিভার্সের মুকুট জিতেছেন পুয়ের্তো রিকোর প্রতিনিধি জেনিফার ব্যারেটো। নিজ দেশের মাটিতে এই জয় পেয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় রাত ৮টায় পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে শুরু হয় এবারের আসরের গ্র্যান্ড ফিনালে। বাংলাদেশ সময় বুধবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় শুরু হওয়া এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে অংশ নেন ১১৬ জন প্রতিযোগী।

বিভিন্ন ধাপের প্রতিযোগিতা শেষে সেরা পাঁচে জায়গা করে নেন ফিলিপাইন, নিউজিল্যান্ড, ভেনেজুয়েলা, ডোমিনিকান রিপাবলিক ও স্বাগতিক পুয়ের্তো রিকোর প্রতিনিধিরা।

চূড়ান্ত পর্বে বিচারকদের প্রশ্নের উত্তর, আত্মবিশ্বাস ও মঞ্চে উপস্থিতির দক্ষতায় নিজেদের যোগ্যতা তুলে ধরেন প্রতিযোগীরা। সবকিছু বিবেচনায় বিচারকদের রায়ে সেরা নির্বাচিত হন স্বাগতিক পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো। তাঁর মাথায় ওঠে এবারের আসরের মুকুট।

এবারের প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনিয়েজ। দ্বিতীয় রানারআপ হয়েছেন ভেনেজুয়েলার ক্লারা ভেগাস। তৃতীয় রানারআপ হয়েছেন ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কি এবং চতুর্থ রানারআপ হয়েছেন নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন।

একাত্তর/কেএম
বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার অন্যতম মর্যাদাপূর্ণ আসর ৭৫তম মিস ইউনিভার্সের জমকালো পর্দা উঠতে যাচ্ছে আগামী ২৪ নভেম্বর। পুয়ের্তো রিকোর সান জুয়ানে অবস্থিত হোসে মিগুয়েল অ্যাগ্রেলট কলিসিয়ামে অনুষ্ঠিত হতে...
ছোট পর্দার জনপ্রিয় মুখ, মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি তার ক্যারিয়ারে যোগ করলেন এক বর্ণিল ও ঐতিহাসিক অধ্যায়। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত জমকালো এক গ্র্যান্ড...
থাইল্যান্ডে চলমান ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। ২১ নভেম্বর জানা যাবে কার মাথায় উঠবে ‘মিস ইউনিভার্স ২০২৫’-এর মুকুট।
থাইল্যান্ডে অনুষ্ঠিত ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। এই প্রতিযোগিতার মূল পর্ব যতটা গুরুত্বপূর্ণ, অনলাইন ভোটিংও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক চলছে। 
আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম, খুনসহ সব মানবতাবিরোধী অপরাধ চিহ্নিত করতে সারা দেশে গণশুনানি করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। ইতিমধ্যে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়, রাজনৈতিক দল...
দেশে প্রায় ৫০ শতাংশ নারী কোনো না কোনো ধরনের সহিংসতার শিকার হন বলে জানিয়েছেন নারী ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
ডাকটিকিটের সনাতন যুগের গণ্ডি পেরিয়ে ডিজিটাল মাশুল আদায়ে বড় সাফল্য পেয়েছে বাংলাদেশ ডাক বিভাগ। স্মার্ট পোস্টেজ বা ই-ফ্রাংকিং ব্যবস্থা চালুর পর থেকে গত ১৫ নভেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটি ৫০ কোটি ৬০ লাখ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর