ছুটি শেষে আজও রাজধানীতে ফিরছে মানুষ, রেল-বাসে চাপ

আপডেট : ০৫ জুন ২০২৬, ০৩:৪০ পিএম

ঈদুল আজহার টানা সাতদিনের ছুটি শেষ হয়েছে গেলো রোববার। সোমবার থেকে খুলেছে অফিস-আদালত-ব্যাংক। তবে ছুটি শেষ হওয়ার চারদিন পরও রাজধানীতে ফিরছেন কর্মজীবী, শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ।

শুক্রবার (৫ জুন) সকাল থেকে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেড়ে আসা ট্রেনগুলোতে যাত্রীদের চাপ দেখা গেছে। একই সঙ্গে বাসেও রাজধানীমুখী যাত্রীদের ভিড় রয়েছে।

আজ সাপ্তাহিক ছুটির দিন হলেও ঢাকামুখী ট্রেনে যাত্রীদের চাপ তুলনামূলকভাবে বেশি ছিল। ট্রেন কিছুটা বিলম্বে ছাড়লেও এবং গন্তব্যে পৌঁছাতে দেরি হলেও পরিবার-পরিজনের সঙ্গে ছুটি কাটিয়ে সন্তুষ্ট যাত্রীরা।

অন্যদিকে বাসেও রাজধানীতে ফিরছেন মানুষ। টিকিট পেতে ভোগান্তি থাকলেও ভাড়া নিয়ে যাত্রীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

এদিকে আগামী রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে। তাই হাতে একদিন রেখে আগেভাগেই রাজধানীতে ফিরছেন শিক্ষার্থীরাও।

আরবিএস
পবিত্র ঈদুল আজহার সপ্তম দিনেও রাজধানীমুখী মানুষের ঢল অব্যাহত রয়েছে। ঈদের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে লঞ্চযোগে ঢাকায় ফিরছেন হাজারো মানুষ। 
ঢাকার সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ-জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি এবং বিশ্বশান্তি কামনা করে বিশেষ...
রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে সাতটায়। এই জামাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি এবং বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ...
রাজধানীর নতুন বাজার সংলগ্ন নর্দ্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি দূরপাল্লার বাস রোড ডিভাইডার ভেঙে বিপরীত লেনের আরেকটি বাসে ধাক্কা দিয়েছে। এতে এক দম্পতিসহ অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও...
গণতন্ত্র ধ্বংস করতে দেশে নতুন শক্তির উত্থান ঘটছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের নেতাকর্মীদের এই অপশক্তিকে রুখে দেবার আহ্বান জানিয়েছেন তিনি। 
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। 
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন ফিরহাদ হাকিম। তার এই সিদ্ধান্তে কলকাতার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।
তিনি বলেন, অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে সংবাদপত্রের স্বাধীনতা ছিল না, কিন্তু বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর