মুক্ত বাণিজ্য বাড়াতে সম্মত বাংলাদেশ ও তুরস্ক: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৫ জুন ২০২৬, ০৩:১৫ পিএম

মুক্ত বাণিজ্য বাড়াতে সম্মত হয়েছে বাংলাদেশ ও তুরস্ক। এ বিষয়ে চুক্তি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। 

শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর একটি হোটেল আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। 

এর আগে বাংলাদেশে সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে ড. খলিলুর রহমানের ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক হয়। এসময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ও পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামসহ দুই দেশের কূটনীতিকরা।

পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আজকের বৈঠকে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় সংক্রান্ত সমঝোতা স্মারক সই হয়েছে।  

সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বৈঠকের আলোচনার বিষয় তুলে ধরে বলেন, তুরস্কের জন্য বিশেষ ইকোনমিক জোন বরাদ্দের বিষয়ে কথা হয়েছে। মুক্ত বাণিজ্য চুক্তি, জাহাজ নির্মাণ ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ থেকে আরও বেশি শিক্ষার্থী গ্রহণের বিষয়গুলোও এই বৈঠকে গুরুত্ব পেয়েছে।  

এছাড়া রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবেলায় তুরস্কের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান তিনি।  

যৌথ সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে সভাপতি পদে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচন বিশ্বমঞ্চে গুরুত্ব বহন করবে। 

তিনি জানান, বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য এক দশমিক তিন বিলিয়ন থেকে দুই বিলিয়নে নিতে আগ্রহী তার দেশ। 

ঢাকার সঙ্গে প্রতিরক্ষা ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা রাখে আঙ্কারা, এমন বার্তাও দিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। 

তবে এই সংবাদ সম্মেলনে আমন্ত্রিত সাংবাদিকদের প্রশ্ন করার অনুমতি ছিলো না। অন্যদিকে বাড়তি নিরাপত্তার বিষয়টিও ছিলো চোখে পড়ার মতো। 

এর আগে, দুদিনের সফরে গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকায় আসেন হাকান ফিদান। একাধিক দেশ সফরের অংশ হিসেবে বাংলাদেশ সফরে আসেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।

শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হাকান ফিদানের সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। 

আরবিএস
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দিল্লির বিমানবন্দরে আটকে দেওয়ার ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’ বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য স্বচ্ছ এবং টেকসই নীতিগত পরিবেশ নিশ্চিত করে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রতিযোগিতামূলক বিনিয়োগ গন্তব্যে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছে সরকার। 
বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের ডেপুটি স্পিকার...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিসভা।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর