নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন প্রধানমন্ত্রীর

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০১:২৯ পিএম

রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  

শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে তিনি হাসপাতাল প্রাঙ্গণে উপস্থিত হয়ে নতুন এই ভবনের ফলক উন্মোচন করেন। 

উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। পরে তিনি আয়োজিত বিশেষ মোনাজাতে অংশ নেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে ভবনের আনুষ্ঠানিক সূচনা করেন।  

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও হাসপাতালের চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।  

দেশে স্নায়ুরোগে আক্রান্ত রোগীদের সুচিকিৎসার পরিধি বাড়াতে ৫০০ শয্যার নতুন এই প্রসারিত ভবনটি যুক্ত হওয়ায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে মোট শয্যাসংখ্যা দাঁড়িয়েছে এক হাজারে। 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, এই সম্প্রসারণের ফলে প্রতিষ্ঠানটি দেশের তো বটেই, পুরো দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম ও আধুনিক বিশেষায়িত নিউরোসায়েন্সেস কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করল।

হাসপাতাল সূত্রে জানা যায়, ১৫ তলাবিশিষ্ট নতুন এই ভবনের ভূগর্ভস্থ তিন তলা রাখা হয়েছে পার্কিং এবং সার্ভিস সেকশনের জন্য। ওপরের ১২ তলায় রয়েছে ওয়ার্ড, অপারেশন থিয়েটার এবং আধুনিক ডায়াগনস্টিক ইউনিট। এছাড়া বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ভবনে যুক্ত করা হয়েছে ৪০টি আইসিইউ শয্যা, ২৪টি পোস্ট-অপারেটিভ শয্যা এবং ১১২টি কেবিন।  

এর আগে ২০১২ সালে ১০ তলাবিশিষ্ট প্রথম ভবনটিতে ৩০০ শয্যা নিয়ে এই হাসপাতালের আনুষ্ঠানিক চিকিৎসা কার্যক্রম চালু করা হয়েছিলো। তবে দেশজুড়ে স্নায়ুরোগীর চাপ আশঙ্কাজনকভাবে বাড়তে থাকায় ও সুচিকিৎসা নিশ্চিত করার তাগিদে শয্যাসংখ্যা বাড়াতে এই নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।  

একাত্তর/এসি
রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রাশীদ।
প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুর ও ডা. জুবাইদা রহমানের পিতা, সাবেক নৌবাহিনী প্রধান ও মন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে। 
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী সৌজন্য সাক্ষাৎ করেছেন।
দীর্ঘ ২২ বছরের ক্ষুধার্ত অপেক্ষার পর অবশেষে গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের ট্রফি উঁচিয়ে ধরেছিল আর্সেনাল। তবে ইতিহাস বলছে, প্রিমিয়ার লিগের মসনদে বসা যতটা কঠিন, সেই মুকুট ধরে রাখা তারচেয়েও হাজার...
উত্তর লন্ডনের সুদীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক চুকিয়ে স্প্যানিশ পরাশক্তি আতলেতিকো মাদ্রিদে পাড়ি জমালেন টটেনহ্যাম হটস্পারের অধিনায়ক তথা বিশ্বজয়ী আর্জেন্টাইন তারকা সেন্ট্রাল ব্যাক ক্রিস্টিয়ান রোমেরো। ২০৩১...
ইরানের বিরুদ্ধে যুদ্ধ ও হরমুজ প্রণালী অবরোধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যকার সংঘাত এক চরম ও বিপজ্জনক মোড়ে পৌঁছেছে। শনিবার মধ্যপ্রাচ্যের এই কৌশলগত জলপথের নিয়ন্ত্রণ নিয়ে ওয়াশিংটন ও...
মাদারীপুরে একটি মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে বোমা বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত চার শিক্ষার্থী আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে আবিদা আক্তার নামের এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর