মেহেরপুরে তিন বিঘা জমির কলাগাছ কেটে সাবাড়, সর্বস্বান্ত ছয় কৃষক

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০১:৪৯ পিএম

মেহেরপুরে রাতের আঁধারে ছয়জন কৃষকের মোট তিন বিঘা জমির কলাগাছ কেটে ফেলেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। শনিবার (১৫ আগস্ট) সকালে জেলার গাংনী উপজেলার চরগোয়ালগ্রামের মাঠে জমিতে পরিচর্যা করতে গিয়ে গাছগুলো কেটে ফেলার দৃশ্য দেখতে পান ক্ষতিগ্রস্ত কৃষকেরা। বর্গা নেওয়া জমিতে কষ্টার্জিত ফসলের এই ব্যাপক ক্ষয়ে চরম বিপাকে পড়েছেন তারা।

স্থানীয়রা জানান, মাঠে কৃষক আব্দুল গনি, মাহফুজ, জিল্লুর, পল্টু মিয়া, আলফাজ ও রিপন যৌথ ও  আলাদাভাবে বর্গা নেওয়া তিন বিঘা জমিতে কলার চাষ করেছিলেন। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা মাঠে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে প্রতিটি কলাগাছ কেটে দ্বিখণ্ডিত করে রেখে যায়।

ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানান, ফলন আসার মুখে এভাবে এক রাতে পুরো জমির গাছ কেটে ধ্বংস করে দেওয়ায় তারা অপূরণীয় ক্ষতির মুখে পড়েছেন।

গাংনী থানার অফিসার ইনচার্জ মহাদ্দিস মোর্শেদ জানান, চরগোয়ালগ্রামের মাঠে ছয়জন কৃষকের তিন বিঘা জমির কলাগাছ কেটে ফেলার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলেছে। এই ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে ইতিমধ্যে তদন্ত কাজ শুরু হয়েছে।

একাত্তর/এসি
দূর প্রবাসে থেকে শুনেছিলেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার খবর। ইচ্ছা ছিলো প্রকল্পের কাজ শেষ করে দেশে ফিরবেন, প্রথমবারের মতো কোলে নেবেন নিজের প্রিয় সন্তানকে। কিন্তু সেই আকুল স্বপ্ন আর পূরণ হলো না। রাশিয়ার...
মেহেরপুরের গাংনীতে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের কার্যালয়ের পাশে পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মেহেরপুরে একটি পুকুরে বিষ ঢেলে মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে জেলার গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। 
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসএস প্রথম বর্ষের ইংরেজি পরীক্ষায় বই দেখে লেখার ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। পরীক্ষার্থী ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর