সংকট সমাধান না হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি এনসিপির

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ০৬:৫৯ পিএম

গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর যাত্রাবাড়ীতে গণসমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।  

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে শহীদ ফারুক সড়কে আয়োজিত এ সমাবেশে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের পাশাপাশি দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, দেশের প্রতিটি সেক্টরে নাজুক অবস্থা, দেশজুড়ে চরম বিদ্যুৎ সংকট, গ্যাস তেলের দাম বৃদ্ধিতে চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষ। 

একই সঙ্গে আইন শৃঙ্খলার চরম অবনতি ও দেশ জুড়ে চাঁদাবাজির প্রতিবাদে তাদের এই গণসমাবেশ চলমান থাকবে বলে হুঁশিয়ারি দেন এনসিপির নেতারা। 

এ সময় সরকারের কাছে বাংলাদেশের মানুষ নিরাপদ নয় বলেও অভিযোগ করেন তারা। 

সামনের দিনগুলোতে এই সংকট সমাধান না হলে লাগাতার আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে জবাবদিহিতায় বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি দেন দলটির কেন্দ্রীয় নেতারা।

আরবিএস
জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান আরও সুসংহত ও গতিশীল করার লক্ষ্য কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করতে যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতা ও যোদ্ধাদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের...
নিজের সুবিধামতো আইন প্রণয়ন ও তা রাজনৈতিক প্রতিপক্ষের ওপর প্রয়োগ করে বিশ্ব ইতিহাসে কোনো স্বৈরশাসকই টিকতে পারেনি বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
জুলাই গণ–অভ্যুত্থানের চেতনা ও অর্জিত সাফল্যকে সমুন্নত রাখার লক্ষ্যে ‘জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্স’ নামে একটি নতুন সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। নতুন গঠিত এই সংগঠনটি জাতীয় নাগরিক পার্টির...
সংবিধান সংশোধনে আবারও গণভোটের কথা বলে সরকার দেশকে নতুন সঙ্কটের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, এর জবাব জনগণই দেবে।...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর