দুই লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া, সেপ্টেম্বর থেকে প্রক্রিয়া শুরু: প্রতিমন্ত্রী

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ১২:৩১ পিএম

বিভিন্ন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে প্রায় দুই লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া সরকার এবং আগামী সেপ্টেম্বর থেকেই শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, বিনা খরচে আরও ১০ হাজার বাংলাদেশি শ্রমিক নেওয়ার কথা জানিয়েছে দেশটি।

রোববার (৩০ আগস্ট) সকালে সচিবালয়ে মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানান তিনি। 

বৈঠকে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক নেওয়ার পাশাপাশি সড়ক নির্মাণে মালয়েশিয়ার প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্তের কথাও জানান প্রতিমন্ত্রী। 

মীর শাহে আলম বলেন, সড়ক টেকসই করতে মালয়েশিয়ায় রাবার মিশ্রিত বিটুমিন ব্যবহার করা হয়। সেই প্রযুক্তি বাংলাদেশে সড়ক নির্মাণে ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশকে কারিগরি সহায়তা দেবে মালয়েশিয়া। 

এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানি খাতেও বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া বলেও জানান তিনি।

এদিকে রাজধানীর প্রধান সড়কে রিকশা চলাচল করতে পারবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। এ বিষয়ে ইতোমধ্যে আইন হয়েছে এবং শিগগিরই বিধিমালা চূড়ান্ত হবে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, রাজধানীতে চলাচলের জন্য দুই ও চার সিটের ই-রিকশা নিবন্ধনের আওতায় আনা হবে। তবে ছয় সিটের ই-রিকশা ঢাকায় চলতে পারবে না এবং এগুলো নিবন্ধনের আওতায়ও আনা হবে না। এসব ই-রিকশা রাজধানীর বাইরে বিভিন্ন শহরাঞ্চলে নিবন্ধনের সুযোগ পাবে। 

আরবিএস
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে সরকার আগ্রহী বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ‘১৪তম ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস্ কনফারেন্স (আইসিপিএসি)-২০২৫’ এ যোগদানের জন্য চার দিনের সরকারি সফরে আজ (সোমবার) মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
রাজধানীর উত্তরায় একটি নির্মাণাধীন বহুতল ভবন থেকে নিচে পড়ে তিন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। 
প্রায় ১৭ হাজার বাংলাদেশি কর্মীকে মালয়েশিয়ায় যেতে না পারায় জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে তা সাতদিনের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, জিপিএ-৫ এর কৃত্রিম বন্যা ভাসিয়ে দিয়ে শিক্ষাব্যবস্থায় মিথ্যা বার্তা দেওয়ার পথ বন্ধ করে মেধা,...
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে হিমবাহ ধসের ফলে সৃষ্ট অভূতপূর্ব আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৭৫০ জনে পৌঁছেছে। রোববারের মধ্যে দুই দেশ মিলিয়ে নিখোঁজ মানুষের সংখ্যা ৩ হাজার অতিক্রম করেছে।...
বাংলাদেশের দারিদ্র্য দূরীকরণে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান।
স্মার্টফোন চার্জের দুশ্চিন্তাকে চিরতরে বিদায় জানাতে এবং প্রযুক্তির দুনিয়ায় নতুন এক তুলকালাম কাণ্ড ঘটাতে অবশেষে বাংলাদেশে পা রাখছে বহু প্রতীক্ষিত রেডমি নোট ১৭ সিরিজ। সেপ্টেম্বরের শুরুতেই শাওমি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর