কর্মী যেতে না পারায় কী ব্যবস্থা, জানতে চায় হাইকোর্ট 

আপডেট : ৩০ জুন ২০২৪, ০৫:৩৬ পিএম

প্রায় ১৭ হাজার বাংলাদেশি কর্মীকে মালয়েশিয়ায় যেতে না পারায় জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে তা সাতদিনের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এক রিটের প্রেক্ষিতে রোববার এ নির্দেশ দেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এসএম মাসুদ হাসান দোলনের বেঞ্চ।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব, পুলিশের আইজি ও বায়রা মহাসচিবকে এর জবাব দিতে হবে। আদালতে শুনানিতে ছিলেন রিটকারি আইনজীবী তানভীর আহমেদ ও বিপ্লব পোদ্দার।

সম্প্রতি ভিসা প্রক্রিয়া শেষ করে চূড়ান্ত ছাড়পত্র নিয়েও ১৬ হাজার ৯৭০ কর্মী মালয়েশিয়া যেতে না পারেননি। আর গত পহেলা জুন থেকে বিদেশি কর্মী নেয়া বন্ধ করেছে মালয়েশিয়া।

তানভীর আহমেদ জানান, গণমাধ্যমের সংবাদ দেখে গেল দুই জুন রিট করা হয়। সেই রিটের ওপর শুনানি শেষে আদালত এ আদেশ দিয়েছে।

পূর্ব ঘোষণা অনুযায়ী, গেল ৩১ মে মালয়েশিয়ায় বিদেশি কর্মী পাঠানোর শেষ দিন ছিল। উড়োজাহাজের টিকিট সঙ্কটসহ নানা কারণে বাংলাদেশ থেকে শেষ দিনে যেতে পারেনি প্রায় ১৭ হাজার কর্মী।

এ বিষয়ে পরদিনই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি ২৪ জুন প্রতিবেদন জমা দিলেও এ সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কিছু জানায়নি মন্ত্রণালয়।

আরবি
ঢাকার হাতিরঝিল এলাকায় দীপ্ত টেলিভিশনের সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিম হত্যা মামলায় সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমসহ ৯ আসামিকে নতুন করে সম্পৃক্ত করার রিভিশন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।...
মালয়েশিয়াতে লোক পাঠানোর নামে সিন্ডিকেট, হয়রানি ও চরম অব্যবস্থাপনার অভিযোগে ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলের যে সিদ্ধান্ত সরকার নিয়েছিলো, তা-ই বহাল থাকছে। হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ...
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের মৃত্যুর ঘটনায় ভুক্তভোগী পরিবারের সঙ্গে আপস-মীমাংসা হয়েছে। মামলার আসামি সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম...
আদালতের বাজেয়াপ্ত করা মাদক ধ্বংস করার যার দায়িত্ব, তিনিই আবার সেই ইয়াবার চালান পকেটে নিয়ে ঘুরছিলেন বিক্রির উদ্দেশ্যে! ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের আলামত নিষ্পত্তি বা মাদক...
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামে এক ব্যক্তিকে চর-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামে এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, ভ্রাম্যমাণ লাইব্রেরির মাধ্যমে শিশুদের কাছে বই পৌঁছে দেওয়া যায় কি না, তা ভেবে দেখতে...
দেশজুড়ে মারাত্মক আকার ধারণ করা ডেঙ্গু মশার বংশবিস্তার রোধ এবং সাধারণ মানুষের মূল্যবান জীবন রক্ষায় সর্বস্তরের নাগরিক ও প্রত্যেক পরিবারকে সপ্তাহে অন্তত দু’দিন কমপক্ষে আধা ঘণ্টা করে নিজের ঘরবাড়ি ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর