দারিদ্র্য দূর করতে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে: সেনাপ্রধান

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ০৩:২০ পিএম

বাংলাদেশের দারিদ্র্য দূরীকরণে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। ভবিষ্যতে তরুণরা দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
 
রোববার (৩০ আগস্ট) সকালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) পশ্চিম ক্যাম্পাসে তিনটি নতুন ভবনের উদ্বোধন শেষে এসব কথা বলেন সেনাপ্রধান।
 
তিনি বলেন, দেশের গরীব মানুষের জন্য শিক্ষাথীদের কিছু করতে হলে আগে নিজেদের তৈরি করতে হবে। সুশৃঙ্খল হতে হবে, সুশিক্ষিত হতে হবে। 

সেনাপ্রধান আরও বলেন, আগামী বছরগুলোতে বিইউপির শিক্ষার্থীর সংখ্যা ২৪০০-তে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে। শিক্ষার্থীদের আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে এসব ভবন নির্মাণ করা হয়েছে। 

এ সময় শিক্ষা খাতে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অবদান তুলে ধরেন সেনাপ্রধান। 

উদ্বোধন শেষে তিনি ক্যাম্পাসে একটি গাছের চারা রোপণ করেন এবং বিশ্ববিদ্যালয়ের পশ্চিম ক্যাম্পাস ও শিক্ষার্থীদের আবাসিক এলাকা ঘুরে দেখেন।

আরবিএস
রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি করছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
‘বৃক্ষরোপণে সাজাই দেশ; সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ‘সেনাবাহিনী বৃক্ষরোপণ অভিযান-২০২৬’–এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ‘১৪তম ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস্ কনফারেন্স (আইসিপিএসি)-২০২৫’ এ যোগদানের জন্য চার দিনের সরকারি সফরে আজ (সোমবার) মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ৬৩টি ক্যান্টনমেন্ট পাবলিক এবং ইংরেজি মাধ্যম স্কুল ও কলেজের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। 
দীর্ঘ চার বছরের বহুল প্রতীক্ষিত প্রক্রিয়ার সমাপ্তি ঘটিয়ে ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে সরকার। দেশের সরকারি সিভিল সার্ভিসের প্রবেশ পদে মোট ১ হাজার ৭০২ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে...
কুমিল্লায় দীর্ঘ ২৮ বছর ধরে একচ্ছত্র আমিরের দায়িত্বে থাকা কাজী দ্বীন মোহাম্মদের বিদায় ও নতুন মহানগর কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা...
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নবনির্মিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক...
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সাম্প্রতিক নাশকতা, বিশৃঙ্খলা, ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও নৈরাজ্য কঠোর হাতে দমন করতে গভীর রাতে এক বিশাল সাঁড়াশি ও চিরুনি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর