রাজধানীতে ভবন থেকে পড়ে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:১১ এএম

রাজধানীর উত্তরায় একটি নির্মাণাধীন বহুতল ভবন থেকে নিচে পড়ে তিন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উত্তরা তিন নম্বর সেক্টরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আব্দুল্লাহ আল মাসুম (১৭), অলিউল্লাহ (২১) ও মো. ইয়াকুব আলী (৩১)। তারা তিনজনই চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।

মৃত মাসুমের মামাতো ভাই ও সহকর্মী জুয়েল রানা জানান, উত্তরা ৩ নম্বর সেক্টরের ৪ নম্বর রোডে নির্মাণাধীন ১৫ তলা ভবনে রাজমিস্ত্রির কাজ করছিলেন তারা। ভবনটির নবম তলার বাইরের দিকে মাচান বেঁধে কাজ করছিলেন মাসুম, অলিউল্লাহ ও ইয়াকুব। এসময় মাচানটির রশি ছিঁড়ে তারা তিনজনই ভবন থেকে নিচে পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অলিউল্লাহকে মৃত ঘোষণা করেন। 

তিনি আরও জানান, ওই হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য অপর দুজনকে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে মাসুম মারা যান। আর সন্ধ্যা সাড়ে ৬টায় মারা যান ইয়াকুব। 

ঘটনার সত্যতার নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, দুইজনের মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

আরবিএস
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামে এক ব্যক্তিকে চর-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামে এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
রাজধানী ঢাকা শহরে সম্পূর্ণ অনিয়ন্ত্রিতভাবে চলা ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে এবার একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় এনে চলাচলের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক, রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের জরুরি ওয়েটিং রুমের পাশ থেকে প্রায় চার ঘণ্টার ব্যবধানে অজ্ঞাত এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের কারো নাম-পরিচয় জানা যায়নি।...
রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ২৯টি মামলা হয়েছে।
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামে এক ব্যক্তিকে চর-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামে এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, ভ্রাম্যমাণ লাইব্রেরির মাধ্যমে শিশুদের কাছে বই পৌঁছে দেওয়া যায় কি না, তা ভেবে দেখতে...
দেশজুড়ে মারাত্মক আকার ধারণ করা ডেঙ্গু মশার বংশবিস্তার রোধ এবং সাধারণ মানুষের মূল্যবান জীবন রক্ষায় সর্বস্তরের নাগরিক ও প্রত্যেক পরিবারকে সপ্তাহে অন্তত দু’দিন কমপক্ষে আধা ঘণ্টা করে নিজের ঘরবাড়ি ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর