টঙ্গীর ইজতেমায় আলাদা তারিখসহ সাদপন্থিদের সাত দফা দাবি

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পিএম

তাবলিগ জামাতের অভ্যন্তরীণ বিরোধ নিরসনে সরকারের দ্রুত হস্তক্ষেপের পাশাপাশি আগামী টঙ্গী বিশ্ব ইজতেমায় আলাদা তারিখ ঘোষণাসহ সাত দফা দাবি জানিয়েছেন মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সাদ অনুসারীদের পক্ষে এসব দাবি তুলে ধরেন সংস্থাটির সদস্য মাওলানা শফিক বিন নাইম।

সাংবাদিক সম্মেলনে টঙ্গী ইজতেমা ময়দান ও কাকরাইল মসজিদের ব্যবহার দুই পক্ষের (সাদ ও জুবায়েরপন্থী) মধ্যে সুনির্দিষ্টভাবে ভাগ করে দেওয়ার প্রস্তাব করা হয়। এছাড়া ২০১৮ ও ২০২৪ সালের বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে সাদ অনুসারীদের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচারের অভিযোগ এনে তার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়।

মাওলানা শফিক বিন নাইম জানান, দেশব্যাপী বিভিন্ন মসজিদে কোনো প্রকার বাধা ছাড়াই দাওয়াত ও তাবলিগের মেহনত পরিচালনার সুযোগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভ্রাতৃঘাতী বিরোধ ও অপপ্রচার বন্ধে আইনি ও কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং দীর্ঘদিনের সংকট নিরসনে সরকারের উচ্চপর্যায়ের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।

সাদ অনুসারীদের উত্থাপিত প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—বিশ্ব ইজতেমায় সাদ অনুসারীদের জন্য আলাদা তারিখ দ্রুত ঘোষণা করা।  টঙ্গী ইজতেমা ময়দান ও কাকরাইল মসজিদে উভয় পক্ষের অবস্থান ও কার্যক্রম পরিচালনায় বণ্টন ব্যবস্থা চালু করা। সারাদেশে স্বাধীনভাবে দাওয়াতি কার্যক্রম পরিচালনায় নিরাপত্তা নিশ্চিত করা। বিগত বছরের ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত সাপেক্ষ বিচার প্রক্রিয়া সম্পন্ন করা।

সাংবাদিক সম্মেলনে তাবলিগ জামাতের অন্য মুরুব্বি ও অনুসারীরা উপস্থিত ছিলেন।

এর আগে গত তিন সেপ্টেম্বর বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ এবং টঙ্গী ইজতেমা মাঠ ব্যবহারকে কেন্দ্র করে তাবলিগ জামাতের দুই পক্ষ—সাদপন্থি ও জুবায়েরপন্থিদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৈঠক শেষে তিনি জানান, ২০২৭ সালের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আগামী আট থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

সেদিন মন্ত্রী জানান, উভয় পক্ষই টঙ্গীর ইজতেমা মাঠ ব্যবহারের দাবি জানিয়েছে। সবার সঙ্গে আলোচনার পর ইজতেমার এই দুই পর্বের তারিখ নির্ধারণ করা হয়েছে।

একাত্তর/এসি
বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ এবং টঙ্গী ইজতেমা মাঠ ব্যবহারকে কেন্দ্র করে তাবলিগ জামাতের দুই পক্ষ—সাদপন্থি ও জুবায়েরপন্থিদের সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৈঠক শেষে তিনি...
আখেরি মোনাজাতে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। এদিন ইজতেমায় যোগ দেয়া লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির ফিরে যাওয়ার কথা ভেবে রোববারের (২ ফেব্রুয়ারি) জন্য রেলপথ ও বিশ্বরোড ‘ব্লকেড’ না করার...
বিশ্ব ইজতেমা উপলক্ষে মুসল্লিদের যাতায়াত সুবিধায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। তারা জানিয়েছেন, এ উপলক্ষে অতিরিক্ত ছয় ট্রিপ যাত্রীসেবা দেওয়া হবে। 
টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে সংঘর্ষে তিন জন নিহতের ঘটনায় তাবলীগ জামায়াতের সাদপন্থি নেতা ওয়াসিউল ইসলামসহ ২৩ জনকে অন্তবর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট।
ভারতের ঝাড়খণ্ডে আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া ২ নম্বর ইউনিটটি ফের চালু হয়েছে। ফলে বাংলাদেশে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।
অর্থের অভাবে দেশের কোনো শিক্ষার্থী যেন শিক্ষালাভ থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সরকার কার্যকর পদক্ষেপ নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, একটি শিক্ষিত, মানবিক ও...
চীনের ক্ষমতার কেন্দ্রবিন্দু ও রাষ্ট্রপ্রধান শি জিনপিংয়ের অফিশিয়াল রাষ্ট্রীয় বিমানটি কোনো সাধারণ আকাশযান নয়। এয়ার চায়না দ্বারা পরিচালিত এই রূপান্তরিত বোয়িং ৭৪৭-৮ ইন্টারকন্টিনেন্টাল মূলত চীন...
গুপ্ত রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না মন্তব্য করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। বিগত সরকারের যদি সৎ সাহস থাকে, তবে বিদেশে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর