ডেঙ্গুর লার্ভা পেলে কঠোর আইনি ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ এএম

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ডেঙ্গুর লার্ভা পাওয়া গেলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানাসহ কঠোর আইনি ব্যবস্থা নেোয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন পর্যায়ে সামাজিক উদ্যোগ ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

রোববার (২০ সেপ্টেম্বর) রাজধানীর গাবতলী কাঁচাবাজার এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পাঁচটি নতুন কনটেইনার ক্যারিয়ার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক জানান, রাজধানী ঢাকাকে দ্রুত ও কার্যকর উপায়ে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সিটি করপোরেশনের নিজস্ব উদ্যোগে পর্যায়ক্রমে বর্জ্য ব্যবস্থাপনা কাযক্রমে আরও নতুন কনটেইনার যুক্ত করা হবে। বর্জ্য অপসারণ ব্যবস্থা আধুনিক ও দ্রুতগতির করার লক্ষ্যেই এসব উদ্যোগ নেয়া হচ্ছে।

একই অনুষ্ঠানে শহরের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ও জলাবদ্ধতা নিয়ে তিনি বলেন, উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার পরিমাণ আগের তুলনায় অনেকটাই কমে এসেছে। একই সঙ্গে নগরবাসীর সুবিধার্থে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য সিটি করপোরেশন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসির সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
আগামী দুই মাস দেশে ডেঙ্গু সংক্রমণে মৃত্যুর ঝুঁকি বেশি বলে সতর্ক দেওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় একযোগে কাজ করবে বলে জানানো হয়েছে।
ছুটির দিনে রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন সড়ক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
ফিটনেসবিহীন যানবাহন এবং লাইসেন্সবিহীন বা অদক্ষ চালকদের বিরুদ্ধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে সমন্বয় করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের...
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
সরকারি ক্রয় আইনকে আরও সময়োপযোগী ও আধুনিক করার লক্ষে ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার তরুণদের স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব...
সংবিধান সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদে গঠিত বিএনপির বিশেষ কমিটিকে আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে জামায়াতে ইসলামীসহ বিরোধী ১১ দলীয় ঐক্য জোট। সংবিধানের কেবল কিছু অংশের সংশোধনী নয়, বরং এর...
সরকারি কর্মচারীদের চাকরি সংক্রান্ত বিষয়ে বাইরের ব্যক্তি বা প্রভাবশালী মহলের মাধ্যমে তদবির করাকে অসদাচরণ হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর