ডেঙ্গুতে অসচেতন হলে জনগণকেও জরিমানা : ডিএসসিসি প্রশাসক

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ পিএম

ডেঙ্গু প্রতিরোধে সচেতন না হলে জনগণের বিরুদ্ধে জরিমানামূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম। তিনি জানান, শুধু সাধারণ জনগণই নয়, ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটির কোনো কর্মকর্তা-কর্মচারী বা সংশ্লিষ্ট কারও অবহেলা প্রমাণিত হলে তাদেরও জরিমানার মুখোমুখি হতে হবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ এলাকায় রাস্তা দখলমুক্তকরণ কর্মসূচি, সরেজমিন পরিদর্শন এবং ডেঙ্গু প্রতিরোধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

প্রশাসক আব্দুস সালাম বলেন, জনগণ সচেতন হলে আগামী বছর ডেঙ্গু পরিস্থিতি আরও নিয়ন্ত্রণে আসবে। এ সময় তিনি সড়ক ও ফুটপাতে যেখানে সেখানে নির্মাণসামগ্রী না রাখার কঠোর নির্দেশ দেন।

বিগত সরকারের আমলে শুরু হওয়া কিছু সড়ক উন্নয়ন কাজের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ডিএসসিসি প্রশাসক বলেন, পূর্ববর্তী সরকারের সময় যেসব সড়কের কাজ শুরু হয়েছিলো, সেগুলোর অনেক ঠিকাদার বর্তমানে কাজ ফেলে রেখে পালিয়ে গেছেন। এ কারণেই নগরবাসীকে সাময়িক ভোগান্তিতে পড়তে হচ্ছে। তবে স্থানীয় স্থানীয় লোকজন ও নেতাকর্মীদের সহযোগিতায় ফেলে যাওয়া এসব উন্নয়নকাজ দ্রুত শেষ করা হবে বলে আশ্বাস দেন তিনি।

এদিকে রাজারবাগ এলাকায় পরিচালিত অভিযানের সময় একটি নির্মাণাধীন ভবনে এডিস মশার প্রজনন উপযোগী পানি জমে থাকার প্রমাণ পায় দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাৎক্ষণিকভাবে ভবন কর্তৃপক্ষকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

একাত্তর/এসি
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ডেঙ্গুর লার্ভা পাওয়া গেলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানাসহ কঠোর আইনি ব্যবস্থা নেোয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। একই...
আগামী দুই মাস দেশে ডেঙ্গু সংক্রমণে মৃত্যুর ঝুঁকি বেশি বলে সতর্ক দেওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় একযোগে কাজ করবে বলে জানানো হয়েছে।
কলেরা হলেই দেরি না করে সময় মতো চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় বাসাবাড়ির বর্জ্য অপসারণে অতিরিক্ত অর্থ আদায় এবং কাজে অবহেলা বা অনিয়ম করা হলে সংশ্লিষ্ট ঠিকাদারদের টেন্ডার বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চাচাতো বোনের কোল থেকে ছিনিয়ে নেওয়া ১১ মাস বয়সী শিশু নাফিজ হোসেনকে অপহরণের ৩৬ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। তবে চোর বা কোনো অপরাধী চক্রের অর্থ বা পাচারের লোভে নয়—ঘটনার...
বিশ্ব ফুটবলের সবচেয়ে আবেগঘন মহোৎসবের মঞ্চ প্রস্তুত! আগামী ৬ অক্টোবর বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো মাঠে নামছেন লিওনেল মেসি। এলএমটেন-এর এই...
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে যাত্রীবাহী লঞ্চের ভাড়া সমন্বয় করেছে সরকার। নতুন হার অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে ২৩ পয়সা এবং পরবর্তী ১০০ কিলোমিটারের জন্য ২০...
জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আয়োজিত এক অভিজাত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর