প্রকৃত সাংবাদিকরা যেন কাজ করতে পারেন, সেই নীতিমালা হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০১:১৫ পিএম

ভুঁইফোঁড়দের কারণে পেশাদার সাংবাদিকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন উল্লেখ করে প্রকৃত সাংবাদিকেরা যেন নির্বিঘ্নে কাজ করতে পারেন, সরকার সে লক্ষ্যে সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি।

রোববার (৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক সৌজন্য বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, প্রকৃত পেশাদারদের কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে সিনিয়র ও অভিজ্ঞ সাংবাদিকদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ নেওয়া হচ্ছে।

একই সঙ্গে সাইবার সুরক্ষা আইন প্রসঙ্গে সরকারের অবস্থান পরিষ্কার করে ইয়াসের খান চৌধুরী বলেন, গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে সরকার সাইবার সুরক্ষা আইন করছে না। ডিজিটাল মাধ্যমে দেশের মানুষকে নিরাপদ রাখতেই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার কারও বাক স্বাধীনতা হরণ করতে চায় না।

সংবাদপত্রের নবম ও দশম ওয়েজ বোর্ড বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী জানান, দশম ওয়েজ বোর্ড বাস্তবায়নে সরকার ইতিমধ্যে কাজ শুরু করেছে। তবে এই ওয়েজ বোর্ড দ্রুত ও সফলভাবে প্রতিপালনের জন্য মিডিয়া হাউসের মালিকদেরও আন্তরিকতা ও সদিচ্ছার প্রয়োজন রয়েছে।

একাত্তর/এসি
বাংলাদেশ চলচ্চিত্র, বিনোদন ও সাংস্কৃতিক সাংবাদিকদের ৫৬ বছরের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সাথে মতবিনিময় সভা করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। 
তথ্য অধিকার আইন অনুযায়ী সাংবাদিকদের তথ্য-উপাত্ত পাওয়ার সম্ভাব্য বাধা দূর করতে সরকার নানা পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।
শিল্প ও সংস্কৃতির উন্নয়নের জন্য বিনিয়োগ বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।
অপপ্রচার রোধে প্রশিক্ষণের প্রয়োজন হলে ভারতীয় প্রতিষ্ঠানের সহায়তা নেয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।
অবৈধভাবে সার মজুত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড পাওয়া সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মনিরুল ইসলামের প্রাথমিক সদস্যপদ (রুকুনিয়ত) বাতিল করা হয়েছে। বাংলাদেশ...
রাজধানীর দুই সিটি করপোরেশনে প্রথমবারের মতো নিজেদের মেয়রপ্রার্থী নামিয়ে রাজনীতির মাঠে বড় চমক দিলো বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বর্তমান সরকার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যদের প্রতি অবিচার করছে এবং কারাগারে ভালো খাবার দেওয়া হচ্ছে না বলে শেখ হাসিনা যে অভিযোগ করেছেন, তা মনগড়া ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা দেওয়া ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে জামিন নাকচ করে কারাগারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর